News Flash

  • Home
  • দিনের খবর
  • দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে আসছে আরও আফ্রিকান চিতা, স্বাক্ষরিত হয়েছে চুক্তি
Image

দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে আসছে আরও আফ্রিকান চিতা, স্বাক্ষরিত হয়েছে চুক্তি

নয়াদিল্লি, ২৭ জানুয়ারি (হি.স.): এক সময়ে ভারতে বসবাস ছিল এশিয়াটিক চিতার। কিন্তু ১৯৫২ সালে চিতাকে বিলুপ্ত বলে ঘোষণা করা হয়। মূলত বাসস্থান হারানো ও শিকারিদের কারণেই ভারত থেকে নির্মূল হয়ে যায় চিতা। তবে কেন্দ্রীয় সরকারের উদ্যোগেই ৭৫ বছর পর ফের ভারতে ফিরেছে চিতা। গত বছরের সেপ্টেম্বর মাসেই দক্ষিণ আফ্রিকার নামিবিয়া থেকে ভারতে এসেছিল ৮টি চিতা। এবার নতুন বছরেই পশু প্রেমীদের কাছে সুখবর। দক্ষিণ আফ্রিকা থেকে দেশে আসতে চলেছে আরও চিতা।

বৃহস্পতিবারই দক্ষিণ আফ্রিকার তরফে জানানো হয়, ‘প্রজেক্ট চিতা’-র অধীনে দুই দেশই একটি চুক্তিতে সম্মত হয়েছে, এই চুক্তি অনুযায়ী ভারতে আরও চিতা পাঠানো হবে।পরিবেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, নতুন এই চুক্তিতে প্রথম ধাপে আগামী ফেব্রুয়ারি মাসেই ১২টি চিতাকে ভারতে আনা হবে। প্রত্যেক বছরই এ ভাবে চিতা আনার পরিকল্পনা রয়েছে সরকারের। এই প্রক্রিয়ায় চিতাদের জন্যও একটি সুরক্ষিত ও মানানসই পরিবেশ গড়ে তোলা যাবে, যা পরবর্তী সময়ে চিতার বংশবৃদ্ধিতে সাহায্য করবে।

Releated Posts

ঝাড়খণ্ডে ডাইনি অপবাদের জেরে মহিলাকে কুপিয়ে খুন, থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্তের

গুমলা (ঝাড়খণ্ড), ৩০ জুলাই (আইএএনএস): ডাইনি অপবাদের জেরে ঝাড়খণ্ডের গুমলা জেলায় ৪০ বছর বয়সি এক মহিলাকে কুঠার দিয়ে…

ByByNews Desk Jul 30, 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সিকিমের সাংসদের, একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে কেন্দ্রের হস্তক্ষেপের দাবি

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): সিকিমের একমাত্র লোকসভা সাংসদ ইন্দ্রা হ্যাং সুব্বা বৃহস্পতিবার সংসদ ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে…

ByByNews Desk Jul 30, 2026

লোকসভায় পাস ‘বন্দে মাতরম’ বিল, জাতীয় সঙ্গীতের মতোই আইনি সুরক্ষা পেতে চলেছে জাতীয় গান

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): হট্টগোলের মধ্যেই বৃহস্পতিবার লোকসভায় কণ্ঠভোটে পাস হল ‘প্রিভেনশন অব ইনসাল্টস টু ন্যাশনাল অনার (সংশোধনী)…

ByByNews Desk Jul 30, 2026

নিয়োগ দুর্নীতির অভিযোগে কেপিএসসি দফতর ঘেরাওয়ের চেষ্টা, বেঙ্গালুরুতে আটক এবিভিপি কর্মীরা

বেঙ্গালুরু, ৩০ জুলাই (আইএএনএস): কর্নাটক পাবলিক সার্ভিস কমিশনের (কেপিএসসি) নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে বৃহস্পতিবার বেঙ্গালুরুতে বিক্ষোভ দেখায় অখিল…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top