News Flash

  • Home
  • বিদেশ
  • পিয়ংইয়ংয়ে জারি পাঁচ দিনের লকডাউন
Image

পিয়ংইয়ংয়ে জারি পাঁচ দিনের লকডাউন

পিয়ংইয়ং, ২৫ জানুয়ারি (হি. স.) : ‘রেসপিরেটসি ইলেনেস’ এর প্রকোপ রুখতে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে জারি হয়েছে পাঁচ দিনের লকডাউন। কিম জং উনের দেশের এই শহরের স্থানীয় প্রশাসন এ সংক্রান্ত একটি নোটিস জারি করেছে বলে জানা গিয়েছে।

পিয়ংইয়ংবাসীকে আগামী রবিবার পর্যন্ত বাড়িতে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। বাড়িতে থাকলেও রোজ দিনের বিভিন্ন সময় তাপমাত্রা মাপতে পরামর্শ দেওয়া হয়েছে। সেই রিপোর্ট বাধ্যতামূলক ভাবে জমা দিতে হবে বলে জানা গিয়েছে। কোভিডের বাড়বাড়ন্তের জেরেই কিমের দেশে এই লকডাউন কি না, সে ব্যাপারে কিছু জানা যায়নি। কারণ উত্তর কোরিয়ার প্রশাসনের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে কোভিড-১৯ এর কোনও উল্লেখ নেই। ‘রেসপিরেটসি ইলেনেস’ এর প্রকোপ রুখতে এই লকডাউন বলে জানা গিয়েছে। শ্বাসনালীর সংক্রমণ কী থেকে সে ব্যাপারে জানা যায়নি। যেমন জানা যায়নি, সে দেশের অন্য কোনও এলাকায় লকডাউন জারি হয়েছে কি না।

গত বছর প্রথম বার উত্তর কোরিয়া সে দেশে কোভিড সংক্রমণের ব্যাপারে স্বীকার করে। যদি অগস্টেই ঘোষণা করে দেয়, করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে জয় ঘোষণা করে দেয়। যদিও ওই সময় মোট কত জন কোভিডে আক্রান্ত হয়েছিলেন সে ব্যাপারে কোনও তথ্য প্রকাশ করেনি উত্তর কোরিয়া।

Releated Posts

অর্থনৈতিক ও রাজনৈতিক অংশীদারিত্বের পাশাপাশি সাংস্কৃতিক সেতুবন্ধন গড়তে পারে ব্রিকস

নয়াদিল্লি: ২০২৬ সালে চতুর্থবারের মতো ব্রিকসের সভাপতিত্বের দায়িত্ব নিয়েছে ভারত। ব্রিকসের কর্মসূচি মূলত তিনটি স্তম্ভের উপর ভিত্তি করে…

ByByNews Desk Sep 9, 2026

বাংলাদেশে পৃথক ঘটনায় দুই হিন্দু নিহত, সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে উদ্বেগ

ঢাকা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা ক্রমশ বাড়তে থাকায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পৃথক…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026

ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারের গুরুত্বে জোর দিলেন হাইকমিশনার ত্রিবেদী ও রাষ্ট্রপতি আলমগীর

ঢাকা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দিলেন ভারতের হাইকমিশনার দীনেশ…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top