জ্যাকলিনের বিরুদ্ধে নোরার মানহানি মামলার শুনানি ২৫ মার্চ, কয়েকটি মিডিয়ার বিরুদ্ধেও নালিশ রয়েছে অভিনেত্রীর

নয়াদিল্লি, ২১ জানুয়ারি (হি.স.): অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের বিরুদ্ধে অপর এক অভিনেত্রী নোরা ফাতেহির করা মানহানি মামলার শুনানি হবে আগামী ২৫ মার্চ। নোরা ফাতেহির করা মানহানি মামলার শুনানির জন্য ২৫ মার্চ তারিখটি তালিকাভুক্ত করেছে দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট। শুধুমাত্র জ্যাকলিন ফার্নান্ডেজ নন, কয়েকটি মিডিয়া সংগঠনের বিরুদ্ধেও মানহানির মামলা করেছেন নোরা।

সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটি টাকা তছরুপের কেসের নাম জড়িয়েছে অভিনেত্রী জ্যাকলিনের, এই প্রতারণার মামলায় রয়েছে নোরার নামও। মানহানি মামলায় নোরার তরফে জ্যাকলিনকে মূল অভিযুক্ত (অভিযুক্ত নম্বর ১) হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই মামলায় তিনি আগেই জানিয়েছেন, ”এটা ক্রমেই স্পষ্ট হচ্ছে যে উল্লিখিত প্রতিদ্বন্দ্বীরা অভিযোগকারীর সঙ্গে ইন্ডাস্ট্রিতে ন্যায্যভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে না পেরে তাঁর সুনাম নষ্ট করার চেষ্টা শুরু করেছে। এতে তাঁর কাজের ক্ষতি হচ্ছে।”