News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সরকারী সম্পত্তি ভাঙচুর করায় আদালতে হাজিরা দিতে হল ১২ জন চাকরীচ্যুত শিক্ষক শিক্ষিকাকে
Image

সরকারী সম্পত্তি ভাঙচুর করায় আদালতে হাজিরা দিতে হল ১২ জন চাকরীচ্যুত শিক্ষক শিক্ষিকাকে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জানুয়ারী৷৷  ২০২১ সালে ২৭ শে জানুয়ারি রাজধানীর সিটি সেন্টারের সামনে পুলিশ চাকরিচ্যুত শিক্ষকদের বাহান্ন দিনের গণ অবস্থান মঞ্চ ভেঙে গুঁড়িয়ে দেওয়ার পর তীব্র আন্দোলনে শামিল হয়েছিলেন তারা৷ তারপর চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা রাস্তায় নেমে তীব্র প্রতিবাদে সামিল হয়েছিলেন৷ রাস্তা অবরোধ এবং সরকারি সম্পত্তি নষ্ট করেছিলেন বলে মামলা দায়ের হয় পশ্চিম থানায়৷ সেই মামলার পরিপ্রেক্ষিতে শুক্রবার আদালতে হাজির হতে হয় ১২ জন চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকার৷ পরে আদালত থেকে বের হয়ে আইনজীবী ভাস্কর দেববর্মা জানান, পুলিশের সম্পত্তি নষ্ট করেছে এবং রাস্তা অবরোধ করেছে বলে মিথ্যা মামলা দিয়ে আদালতে দাঁড় করিয়েছে চাকরিহারা ১২ জন শিক্ষক শিক্ষিকাকে৷  এ ধরনের মিথ্যা মামলা না দেওয়ার জন্য সাবধান হয়ে যেতে বলেন আইনজীবী ভাস্কর দেববর্মা৷

Releated Posts

ক্লিয়ারেন্স সার্টিফিকেটের পরেও ঋণ বকেয়ার নোটিশ, মাইক্রো ফাইনান্স সংস্থার অফিস ঘেরাও গ্রাহকদের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ঋণ পরিশোধ করে ক্লিয়ারেন্স সার্টিফিকেট নেওয়ার পরেও বকেয়া ঋণের নোটিশ পাওয়ার অভিযোগে মাইক্রো ফাইনান্স সংস্থার…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

মান্দাইয়ের ২৬ ভিলেজ কমিটিতেই বিজেপির মনোনয়ন দাখিল

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন এডিসির ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার মান্দাই ব্লকের অন্তর্গত ২৬টি ভিলেজ কমিটি…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সাব্রুমে ভাড়া বাড়ি থেকে সপ্তম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: সাব্রুম নগর পঞ্চায়েতের ৮ নম্বর ওয়ার্ডে এক সপ্তম শ্রেণীর ছাত্রীর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র…

ByByReshmi Debnath Sep 8, 2026

শ্রীনগরে যুবকের অস্বাভাবিক মৃত্যু, তদন্তের দাবি

সাব্রুম, ৯ সেপ্টেম্বর: পোয়াংবাড়ি আরডি ব্লকের অন্তর্গত শ্রীনগরের আমলকি পাড়ায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top