নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জানুয়ারী৷৷ ২০২১ সালে ২৭ শে জানুয়ারি রাজধানীর সিটি সেন্টারের সামনে পুলিশ চাকরিচ্যুত শিক্ষকদের বাহান্ন দিনের গণ অবস্থান মঞ্চ ভেঙে গুঁড়িয়ে দেওয়ার পর তীব্র আন্দোলনে শামিল হয়েছিলেন তারা৷ তারপর চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা রাস্তায় নেমে তীব্র প্রতিবাদে সামিল হয়েছিলেন৷ রাস্তা অবরোধ এবং সরকারি সম্পত্তি নষ্ট করেছিলেন বলে মামলা দায়ের হয় পশ্চিম থানায়৷ সেই মামলার পরিপ্রেক্ষিতে শুক্রবার আদালতে হাজির হতে হয় ১২ জন চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকার৷ পরে আদালত থেকে বের হয়ে আইনজীবী ভাস্কর দেববর্মা জানান, পুলিশের সম্পত্তি নষ্ট করেছে এবং রাস্তা অবরোধ করেছে বলে মিথ্যা মামলা দিয়ে আদালতে দাঁড় করিয়েছে চাকরিহারা ১২ জন শিক্ষক শিক্ষিকাকে৷ এ ধরনের মিথ্যা মামলা না দেওয়ার জন্য সাবধান হয়ে যেতে বলেন আইনজীবী ভাস্কর দেববর্মা৷

সরকারী সম্পত্তি ভাঙচুর করায় আদালতে হাজিরা দিতে হল ১২ জন চাকরীচ্যুত শিক্ষক শিক্ষিকাকে
Tags:
Releated Posts
২০২০ সালের আইন অমান্য আন্দোলনের মামলায় আদালতে হাজির বিধায়ক বীরজিত সিনহা ও আইনজীবী পূজন বিশ্বাস
আগরতলা, ১০ জুন: ২০২০ সালে কংগ্রেসের ডাকা আইন অমান্য আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একটি মামলায় বুধবার আদালতে…
চুরাইবাড়িতে পারিবারিক বিবাদে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৬, তদন্তে পুলিশ
নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১০ জুন: উত্তর ত্রিপুরার চুরাইবাড়ি থানার অন্তর্গত দক্ষিণ বাঘন গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ড এলাকায় পারিবারিক…
যুবরাজনগরে বিএসএফ-পুলিশের যৌথ অভিযানে উদ্ধার প্রায় ২০ গবাদি পশু, পাচারচক্রের সন্ধানে তদন্ত
নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১০ জুন: গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে উত্তর ত্রিপুরার যুবরাজনগর বিধানসভা এলাকার ৬ নম্বর ওয়ার্ডে যৌথ অভিযান…
আইলজিট্রন টেকনোলজিসের নামে চাকরির প্রতারণা, সতর্কবার্তা সংস্থার
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: আইলজিট্রন টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের নামে ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের ঘটনায় উদ্বেগ প্রকাশ…

















