News Flash

  • Home
  • প্রধান খবর
  • একজন অভিযুক্তের অনির্দিষ্টকালের জন্য জেলে থাকা উচিত নয়, আশিষ-মামলায় মত সুপ্রিম কোর্টের
Image

একজন অভিযুক্তের অনির্দিষ্টকালের জন্য জেলে থাকা উচিত নয়, আশিষ-মামলায় মত সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৯ জানুয়ারি (হি.স.): কোনও অভিযুক্তের অপরাধ প্রমাণিত না হলে তাঁকে অনির্দিষ্টকালের জন্য কারাগারে রাখা উচিত নয়, বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রী অজয় ​​কুমার মিশ্রের ছেলের আশিষ মিশ্রের জামিন আবেদনের শুনানিতে এই কথা বলেছে সুপ্রিম কোর্ট। উত্তর প্রদেশের লখিমপুর খেরি হিংসার অন্যতম অভিযুক্ত হল আশিষ মিশ্র। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে আশিষের জামিনের আবেদনের বিরোধিতা করে উত্তর প্রদেশ সরকার। যোগী সরকারের পক্ষ থেকে জানানো হয়, অভিযুক্তের অপরাধ গুরুতর ছিল এবং এই অপরাধের বিষয়ে জামিন দেওয়া সমাজের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে।

এলাহাবাদ হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন অভিযুক্ত আশিস মিশ্র। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে আশিষের জামিনের আবেদনের শুনানি হয়। এদিন উত্তর প্রদেশের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল গরিমা প্রসাদ সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জে কে মহেশ্বরীর বেঞ্চে বলেছেন, আশিষের অপরাধ গুরুতর। তাই আশিষ মিশ্রের জামিনের আবেদনের বিরোধিতা করছেন তাঁরা। উত্তর প্রদেশ সরকারের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়, “গুরুতর এবং জঘন্য অপরাধ, জামিন দেওয়া হলে সমাজে বিরূপ প্রভাব ফেলতে পারে।”

পরে সুপ্রিম কোর্ট জানিয়েছে, মামলার সবচেয়ে খারাপভাবে ক্ষতিগ্রস্ত সেই সমস্ত কৃষকরা যারা জেলে বন্দী এবং যদি আশীষ মিশ্রকে কিছু না দেওয়া হয়, তাহলে তাঁদেররও জেলে থাকার সম্ভাবনা রয়েছে। জামিনের আবেদনের রায় সংরক্ষিত রেখে বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জে কে মহেশ্বরীর বেঞ্চ বলেছে, এটি পক্ষের অধিকারের ভারসাম্য রক্ষার একটি মামলা।

Releated Posts

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026

‘প্রতিরক্ষা অংশীদারিত্বে গুরুত্বপূর্ণ মাইলফলক’: জাপানি যুদ্ধবিমানের প্রথম ভারত সফর নিয়ে রাজনাথ

কলম্বো, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): জাপান এয়ার সেল্ফ-ডিফেন্স ফোর্সের যুদ্ধবিমানের প্রথমবার ভারতে আসাকে ভারত-জাপান প্রতিরক্ষা অংশীদারিত্বের ক্ষেত্রে ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’…

ByByNews Desk Sep 10, 2026

মায়াবতীর বড় সিদ্ধান্ত, বিএসপি থেকে বহিষ্কৃত ভাতিজা আকাশ আনন্দ

লখনউ, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) সুপ্রিমো মায়াবতী বৃহস্পতিবার তাঁর ভাতিজা আকাশ আনন্দকে দল থেকে বহিষ্কার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণন

ইটানগর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন উপরাষ্ট্রপতি…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top