News Flash

  • Home
  • দিনের খবর
  • পুণে-তে একই পরিবারের ৪ সদস্যের রহস্য-মৃত্যু, তদন্তে পুলিশ
Image

পুণে-তে একই পরিবারের ৪ সদস্যের রহস্য-মৃত্যু, তদন্তে পুলিশ

পুণে, ১৪ জানুয়ারি (হি.স.): মহারাষ্ট্রের পুণে-তে রহস্যজনকভাবে মৃত্যু হল একই পরিবারের ৪ জন সদস্যের। নিজেদের ঘর থেকেই উদ্ধার হয়েছে ৪ জনের দেহ। শুক্রবার রাতে পুণের মুন্ধুওয়ার কেশবনগর এলাকায় ৪ জনের দেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

মৃতরা হলেন দীপক থোটে (৫৫), তাঁর স্ত্রী ইন্দু (৪৫)। ওই দম্পতির ২৪ বছর বয়সি পুত্র ও ১৭ বছর বয়সি কন্যারও দেহ উদ্ধার করা হয়েছে। আত্মহত্যা বলে প্রাথমিক অনুমান পুলিশের। তবে এই মৃত্যুর নেপথ্যে অন্য কোনও রহস্য রয়েছে কি না, খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। বিষ খেয়ে থোটে পরিবারের সদস্যদের মৃত্যু হয়েছে বলে পুলিশ মনে করছে। মৃতদেহগুলির ময়নাতদন্ত করা হচ্ছে।

Releated Posts

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026

রাজস্থানের পুরভোটে ৩৬ বছরের দখল হারাল বিজেপি, অজমেরে ‘কিংমেকার’ নির্দলরা

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের অজমের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি আসন দখল করল কংগ্রেস। ৮০টি ওয়ার্ডের মধ্যে…

ByByNews Desk Sep 14, 2026

স্বীকৃতিহীন হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তে রাজ্যকে সতর্ক করল কাউন্সিল

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top