News Flash

  • Home
  • খেলা
  • বিলোনিয়ায় অনূর্ধ্ব ১৫ ক্রিকেটে গভর্মেন্ট স্কুল অপরাজিত চ্যাম্পিয়ন
Image

বিলোনিয়ায় অনূর্ধ্ব ১৫ ক্রিকেটে গভর্মেন্ট স্কুল অপরাজিত চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৩ জানুয়ারি।। অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বিলোনিয়া গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুল। বিলোনিয়ায় জমজমাট ক্রিকেট আসর। অনূর্ধ্ব ১৫ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে আজ, শুক্রবার বিলোনিয়া গভর্মেন্ট ইংলিশ মিডিয়াম স্কুল ৬ উইকেটের ব্যবধানে আমজাদ নগর স্কুল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন খেতাব জিতে নিয়েছে। প্রথমে লীগ, পরে সেমিফাইনাল, শেষে আজ হয়েছে ফাইনাল ম্যাচ। খেলা নর্থ বিলোনিয়া গ্রাউন্ডে। সকাল পৌনে দশটায় ম্যাচ শুরুতে টস জিতে গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুল প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। আমজাদ নগর স্কুল দল নির্ধারিত ৪৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে সাজ্জাত হোসেনের ৪৯ রান, আকাশ হোসেনের ৩৯ রান এবং শিপন মিয়ার ৩৬ রান উল্লেখযোগ্য। গভর্মেন্ট ইংলিশ মিডিয়াম স্কুলের অধিনায়ক মানিক সরকার ৩৪ রানে তিনটি উইকেট পেয়েছে। এছাড়া দীপ্তনু পাল পেয়েছে দুটি উইকেট। জবাবে ব্যাট করতে নেমে বিলোনিয়া গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুল ৩৮ ওভার ৩ বল খেলে দুর্দান্তভাবে ৪ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। দলের পক্ষে আদৃত মজুমদারের ৪১ রান, তৃষানু দত্তের ৩৫ রান এবং তপন ঘোষের অপরাজিত ৩৪ রান দলকে জয়ের লক্ষ্যে পৌঁছায়। এছাড়া শিবম চৌধুরীও অপরাজিত থেকে ১৭ রান সংগ্রহ করে দলকে জয় এনে দেয়। বিজয়ী দলের অধিনায়ক মানিক সরকার পেয়েছে প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাব।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top