News Flash

  • Home
  • খেলা
  • রঞ্জি ট্রফি : ১ম ইনিংসে ব্যাটিং ব্যর্থতার খেসারত দিল ত্রিপুরা, রেলওয়েজ জয়ী
Image

রঞ্জি ট্রফি : ১ম ইনিংসে ব্যাটিং ব্যর্থতার খেসারত দিল ত্রিপুরা, রেলওয়েজ জয়ী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৩ জানুয়ারি।। চেষ্টার কোনও ত্রুটি ছিল না ত্রিপুরা দলের। তবুও পরাজয় এড়ানো সম্ভব হলো না। ‌ রঞ্জি ট্রফির লীগ পর্যায়ের পঞ্চম ম্যাচে ত্রিপুরা শেষ পর্যন্ত রেলওয়েজ এর কাছে ৬ উইকেটে পরাজয় স্বীকার করেছে। প্রথম ইনিংসে ত্রিপুরার ছেলেরা তেমন নিম্নমানের ব্যাটিং উপহার দেওয়া থেকে বিরত থাকলে হয়তো রেজাল্ট অন্যরকম হতো। প্রথম ইনিংসে ২৪১ রানে পিছিয়ে থেকে ত্রিপুরা দল দ্বিতীয় ইনিংসে ৪৪৯ রানের স্কোর দাঁড় করাবে, এটাও অনেকের কাছে অভাবনীয় ছিল। শেষ পর্যন্ত ২০৯ রানের টার্গেটে খেলতে নেমে রেলওয়েজ ৪০ ওভার ৩ বল খেলে ৪ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। প্রথম ইনিংসে ত্রিপুরা ৯৬ রান সংগ্রহ করলে জবাবে রেলওয়েজ তাদের প্রথম ইনিংসে ৩৩৭ রান সংগ্রহ করে। দ্বিতীয় ইনিংসে ত্রিপুরার ছেলেরা যথেষ্ট দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করে ৪৪৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে সুদীপ চ্যাটার্জীর ১৬৫ রান, রজত দে’র ৮৯ রান, ঋদ্ধিমান সাহার ৫৩ রান, বিক্রম কুমার দাসের ৬২ রান ও বিশাল ঘোষের ৪২ রান উল্লেখযোগ্য। রেলওয়েজের আকাশ পান্ডে চারটি উইকেট পেয়েছিল। জবাবে ২০৯ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে মোহাম্মদ সাইফের অপরাজিত ৬৯ রানের পাশাপাশি উপেন্দ্র যাদবের অপরাজিত ৩০ রান দলকে জয় এনে দেয়। দ্বিতীয় ইনিংসে রানা দত্ত দুটি উইকেট পেয়েছিল। সংক্ষিপ্ত স্কোর: ত্রিপুরা প্রথম ইনিংসে ৯৬ রান, দ্বিতীয় ইনিংসে ৪৪৯ রান। রেলওয়েজ প্রথম ইনিংসে ৩৩৭ রান, দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ২১১ রান।

Releated Posts

বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স

কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…

ByByNews Desk Jun 10, 2026

বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প

তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…

ByByNews Desk Jun 10, 2026

‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…

ByByNews Desk Jun 9, 2026

নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top