News Flash

  • Home
  • বিদেশ
  • সংক্রমণ ঠেকাতে বিমানে মাস্ক পরার পরামর্শ ডব্লিউএইচওর
Image

সংক্রমণ ঠেকাতে বিমানে মাস্ক পরার পরামর্শ ডব্লিউএইচওর

জেনেভা, ১২ জানুয়ারি (হি. স.) : মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে দ্রুত ছড়িয়ে পড়েছে ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট। তাই ভাইরাস মোকাবিলায় দেশগুলোর যাত্রীদের দীর্ঘ ফ্লাইটে মাস্ক পরার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও)।

এক প্রেস ব্রিফিংয়ে ডব্লিউএইচও-এর ইউরোপীয় কর্মকর্তারা জানিয়েছেন, ইউরোপের এক্সবিবি.১.৫ সাব ভ্যারিয়েন্ট ছোট হলেও ক্রমবর্ধমান বলে শনাক্ত হয়েছে। তাই ইউরোপের ক্ষেত্রেও বিধি মেনে চলা দরকার। ইউরোপে দায়িত্বে থাকা ডব্লিউএইচও-এর সিনিয়র জরুরি কর্মকর্তা ক্যাথরিন স্মলউড বলেছেন, দূরপাল্লার ফ্লাইটগুলো মত উচ্চ-ঝুঁকিপূর্ণ সেটিংসে যাত্রীদের মাস্ক পরার পরামর্শ দেওয়া উচিত। এমনকি যেকোনও জায়গা থেকে আসা যাত্রীদের এই নিয়ম মেনে চলা উচিত। তাহলে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়বে না।

ওমিক্রনের এক্সবিবি.১.৫ সাব ভ্যারিয়েন্ট সবচেয়ে বেশি সংক্রমণযোগ্য বলে শনাক্ত হয়েছে। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, ৭ জানুয়ারি শেষ হওয়া সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রে করোনার ২৭.৬ শতাংশ সংক্রমণ ছড়ানোর জন্য দায়ী এ ভ্যারিয়েন্ট।ক্যাথরিন স্মলউড আরও বলেন, সংক্রমণ ঠেকাতে যদি দেশগুলোতে গুরুতর পদক্ষেপ নেওয়া হয়, তবে ভ্রমণের বিধিগুলো মানতে কোনো বৈষম্য রাখা ঠিক নয়। এর অর্থ এই নয় যে, সংস্থাটি এই পর্যায়ে শুধু মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আসা যাত্রীদের জন্য পরীক্ষা করার সুপারিশ করেছে, তিনি যোগ করেছেন।

Releated Posts

কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে বড় হামলার আশঙ্কা, আন্তর্জাতিক হস্তক্ষেপের লক্ষ্য পাকিস্তানের

নয়াদিল্লি, ১ মে(আইএএনএস): পাকিস্তান আবারও জম্মু ও কাশ্মীরকে লক্ষ্য করে বড় ধরনের হামলার পরিকল্পনা করছে এবং এর মাধ্যমে…

ByByTaniya Chakraborty May 1, 2026

চুক্তিতে ব্যয় বাড়তি রুখতে নতুন পদক্ষেপ, স্থিরমূল্য ব্যবস্থায় জোর ট্রাম্পের

ওয়াশিংটন, ১ মে(আইএএনএস): ফেডারেল চুক্তিতে অতিরিক্ত ব্যয় নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি একটি এক্সিকিউটিভ…

ByByTaniya Chakraborty May 1, 2026

ভারত-ইতালি প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার, শিল্পক্ষেত্রে নতুন সম্ভাবনা অনুসন্ধান

নয়াদিল্লি, ৩০ এপ্রিল (আইএএনএস): ভারত ও ইতালি প্রতিরক্ষা ক্ষেত্রে শিল্প সহযোগিতা আরও গভীর করার সম্ভাবনা খতিয়ে দেখল দুই…

ByByNews Desk Apr 30, 2026

উত্তরপ্রদেশ ভোটের আগে বড়সড় নাশকতার ছক? ‘লং-গেম’ খেলছে আইএসআই, দাবি গোয়েন্দাদের

নয়াদিল্লি, ৩০ এপ্রিল (আইএএনএস): আগামী বছর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের আগে বড়সড় নাশকতার ছক কষছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আন্তঃ-সেবা…

ByByNews Desk Apr 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top