News Flash

  • Home
  • দেশ
  • ঝাড়গ্রামের এফসিআই গোডাউনে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব কৃষক-শ্রমিকেরা
Image

ঝাড়গ্রামের এফসিআই গোডাউনে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব কৃষক-শ্রমিকেরা

ঝাড়গ্রাম, ৮ জানুয়ারি (হি. স.) এফসিআই গোডাউনে স্থানীয় তৃণমূল নেতাদের দুর্নীতির বিরুদ্ধে সরব হলেন এলাকার কৃষক এবং শ্রমিকেরা। রবিবার ঝাড়্গ্রাম জেলার গোপীবল্লভপুর দুই ব্লকের বাহানুরাতে অবস্থিত এফসিআই গোডাউনে মুল গেটে এলাকার কৃষক ও শ্রমিক নামাঙ্কিত পোস্টার শার্টানো হয়েছে সেই পোস্টারে ব্লক সভাপতি, যুব তৃণমূলের ব্লক সভাপতি, প্রাথমিক শিক্ষা সেলের সভাপতি এবং এসসিআই গোডাউনের কর্তাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।

তাদের অভিযোগ প্রতি গাড়ি লোডিং আন লোডিং এর জন্য কাটমাণি নেওয়া হচ্ছে। প্রতি গাড়ি পিছু শ্রমিকদের কাছ থেকে ৩০০ টাকা নেওয়া হচ্ছে কাঠমাণি হিসেবে। নায়্য মূল্যে ধান বিক্রি করতে এসে কুইন্টাই প্রতি ৮ কেজি ধান কেটে নেওয়া হচ্ছে এই সমস্ত অভিযোগ করা হয়েছে ওই পোস্টার গুলিতে। এদিন সকালে এই পোস্টার গুলি দেখা যায় এফসিআই গোডাউনের মুল গেটে। এবিষয়ে গোপীবল্লভপুর দুই ব্লকের ব্লক সভাপতি টিঙ্কু পাল বলেন, “এফসিআই গোডাউন আমাদের ব্লকের গোডাউন সেখানে প্রশাসনিক ব্যাপার সেখানে আমাদের নেতৃত্বদের নাম পরিকল্পিত ভাবে জড়ানো হয়েছে। কারণ ওরা কাপুরুষের মতো রাতের অন্ধকারে গোডাউনের সামনে পোস্টার শার্টিয়েছে। এখানে কেউ বা কারা কৃষকদের নাম এই পোস্টার গুলি ছাপিয়েছে। এখানে কৃষক বা শ্রমিকেরা কেউ যুক্ত নয়। এটা কেউ পরিকল্পিত ভাবে চক্রান্ত করে এই কাজ করেছে। “

Releated Posts

হরমুজ সংকটের পর ভারতের লক্ষ্য হওয়া উচিত সাময়িক মোকাবিলা নয়, স্থায়ী স্থিতিস্থাপকতা

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): হরমুজ প্রণালীকে ঘিরে সাম্প্রতিক সংকট ভারতকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে—শুধু বৈদেশিক মুদ্রার মজুত নয়,…

ByByNews Desk Sep 5, 2026

বাডগামে ‘অপারেশন আশদার’-এ নিহত জঙ্গি পাকিস্তানি, লস্কর-ই-তৈবার সদস্য বলে শনাক্ত

শ্রীনগর, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের বাডগাম জেলায় শুক্রবার নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে নিহত জঙ্গিকে পাকিস্তানি নাগরিক…

ByByNews Desk Sep 5, 2026

জাতীয় শিক্ষক পুরস্কারে ৪৮ শিক্ষকের সম্মাননা, পড়ুয়াদের কাছ থেকেও শেখার কথা স্মরণ রাষ্ট্রপতি মুর্মুর

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): শিক্ষক দিবস উপলক্ষে শনিবার নয়াদিল্লির বিজ্ঞান ভবনে দেশের ৪৮ জন শিক্ষককে জাতীয় শিক্ষক পুরস্কারে…

ByByNews Desk Sep 5, 2026

সহিংসতা থেকে রাজনীতিতে: ধরপাকড়ের পর খালিস্তানি গোষ্ঠীগুলিকে কৌশল বদলের নির্দেশ আইএসআইয়ের

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিদেশে সক্রিয় খালিস্তানপন্থী সংগঠনগুলি তাদের কর্মকৌশলে বড় পরিবর্তন এনেছে বলে দাবি গোয়েন্দা আধিকারিকদের। পাকিস্তানের…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top