News Flash

Image

বিশ্বনাথের মনাবাড়িতে বুনোহাতির হামলায় হত এক

বিশ্বনাথ (অসম), ৫ জানুয়ারি (হি.স.): বিশ্বনাথ জেলার অন্তর্গত মনাবাড়িতে বুনোহাতির আক্রমণে প্রাণ গেছে জনৈক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যার দিকে। মৃত ব্যক্তিকে মনাবাড়ি চা বাগান এলাকার জনৈক জিতেন সোনা বলে শনাক্ত করা হয়েছে।

জানা গেছে, কাজিরঙার ষষ্ঠ সংযোজনর ভিতরে কাঠ আনতে গিয়ে বুনোহাতির আক্রমনের শিকার হন জিতেন সোনা। তার সঙ্গে ছিলেন আরও কয়েকজন। হাতির দল দেখে তাঁরা পালিয়ে যান। এদিকে হাতির পায়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় জিতেন সোনার।

ঘটনার খবর পেয়ে সংঘটিতস্থল মনাবাড়ি চা বাগানে যান পুলিশ ও বন দফতরের আধিকারিক-কর্মী। পুলিশ নিহত জিতেন সোনার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য তেজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

Releated Posts

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026

পরিচ্ছন্ন জ্বালানিতে জোর, কম্প্রেসড বায়োগ্যাস নীতি ২০২৬ অনুমোদন করল অসম মন্ত্রিসভা

গুয়াহাটি, ৩১ জুলাই (আইএএনএস): পরিচ্ছন্ন জ্বালানির উৎপাদন বাড়ানো এবং রাজ্যে জৈব জ্বালানি খাতে বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে কম্প্রেসড বায়োগ্যাস…

ByByNews Desk Jul 31, 2026

মেঘালয়ে বেসরকারি সংস্থার ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ে রিপোর্ট তলব বিধানসভার কমিটির

শিলং, ৩১ জুলাই (আইএএনএস): মেঘালয় বিধানসভার পাবলিক আন্ডারটেকিংস কমিটি (সিওপিইউ) প্রায় ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ের অগ্রগতি…

ByByNews Desk Jul 31, 2026

অসমে বন্যা পরিস্থিতির অবনতি, মৃতের সংখ্যা বেড়ে ৮০; ক্ষতিগ্রস্ত ২.১২ লক্ষেরও বেশি মানুষ

গুয়াহাটি, ৩১ জুলাই: অসমে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। রাজ্যের আটটি জেলায় বন্যার প্রভাবে ২ লক্ষ ১২ হাজার ৪৪১…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top