News Flash

  • Home
  • দিনের খবর
  • আজই এয়ারলিফ্টে মুম্বই আনা হচ্ছে আহত ঋষভ পন্থকে
Image

আজই এয়ারলিফ্টে মুম্বই আনা হচ্ছে আহত ঋষভ পন্থকে

নয়াদিল্লি, ৪ জানুয়ারি (হি.স.): দিল্লি নয়, আরও উন্নত চিকিৎসার জন্য এয়ারলিফ্ট করে বুধবারই মুম্বই আনা হচ্ছে ঋষভ পন্থকে। দিল্লি ডিস্ট্রিক ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে ডিরেক্টবর শ্যাম শর্মা একথা জানিয়েছেন। জানা গিয়েছে, এই সিদ্ধান্ত পুরোটাই বিসিসিআই কর্তাদের। মুম্বইতেই তাঁর এমআরআই-সহ অন্যান্য চিকিৎসা হবে। এবিষয়ে দেরাদুনের হাসপাতাল কর্তৃপক্ষকে কিছু জানানো হয়নি বলে জানিয়েছিলেন ডিডিসিএ ডিরেক্টর।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর ভোররাতে দিল্লি থেকে গাড়ি চালিয়ে উত্তরাখণ্ডে রুরকির বাড়িতে যাওয়ার সময় ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হন ভারতীয় উইকেট-কিপার ব্যাটার ঋষভ। এমনকী দুর্ঘটনার জেরে তাঁর গাড়িতে আগুনও ধরে যায়।পরবর্তী সময়ে বিসিসিআই-এর তরফে জানানো হয়, তাঁর ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে। পাশাপাশি ডান পায়ের আঙুলের সামনের অংশ হাঁটু ও হাতের কবজিতে গুরুতর চোট লেগেছে।
কিন্তু, দেরাদুনের হাসপাতালে ঋষভের চিকিৎসা সঠিকভাবে হচ্ছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর ধামি দাবি করেন, দেরাদুনের হাসপাতালে ঋষভেকে সেরা চিকিৎসা দেওয়া হচ্ছে ৷ কিন্তু, সম্প্রতি জানা যায়, ঋষভের শরীরে চোট লাগা জায়গাগুলি ফুলে থাকার কারণে এমআরআই করা যাচ্ছে না। দুর্ঘটনার ৬ দিন পেরিয়ে গেলেও এমআরআই করা যায়নি। এই খবর প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে বিসিসিআই।

Releated Posts

শুধু ভারতের জন্য নয়, বিশ্বের জন্যও উদ্ভাবন করুন: পড়ুয়াদের প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): শুধু দেশের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের কাজে লাগবে এমন সমাধান ও প্রযুক্তি উদ্ভাবনের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ব্যাহত বিমান পরিষেবা

রাঁচি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত চার দিন ধরে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

কেরলের মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের মামলায় সাংবাদিক আন্তো অগাস্টিনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

তিরুবনন্তপুরম, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) :কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীসনকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্য এবং একটি কথিত বিয়ে সংক্রান্ত…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এফওয়াই২৭-তে বাস্তবায়নকেন্দ্রিক পর্যায়ে ভারতের সড়ক ক্ষেত্র, বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাজ্যগুলির: রিপোর্ট

মুম্বই, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সড়ক পরিকাঠামো সম্প্রসারণ গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও ২০২৬-২৭ অর্থবর্ষে এই ক্ষেত্র…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top