News Flash

  • Home
  • দিনের খবর
  • মাতৃহারা মোদীকে সমবেদনা জানিয়ে টুইট পাকিস্তান–নেপালের প্রধানমন্ত্রীর
Image

মাতৃহারা মোদীকে সমবেদনা জানিয়ে টুইট পাকিস্তান–নেপালের প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ৩০ ডিসেম্বর (হি. স.) : মাতৃহারা মোদীকে সমবেদনা জানিয়ে টুইট করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সেই টুইটে পাক প্রধানমন্ত্রী লিখেছেন, ‘মাকে হারানো এক অপূরণীয় ক্ষতি। অন্য কোনও ক্ষতির সঙ্গে তার তুলনা চলে না। মাতৃহারা প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদিকে সমবেদনা জানাচ্ছি।’

অন্যদিকে, নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল শোক প্রকাশ করেছেন এবং বলেছেন ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রিয় মা হীরাবেনের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। এই শোকের মুহুর্তে, আমি প্রধানমন্ত্রী মোদী এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করছি এবং প্রয়াত আত্মার শান্তি কামনা করছি। নরেন্দ্র মোদীর মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমোয়ো কিশিদা।

প্রসঙ্গত, শুক্রবার ভোর সাড়ে তিনটে নাগাদ আমদাবাদের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন মোদি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল একশো। গত মঙ্গলবার আচমকা শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শতায়ু হীরাবেনকে আমদাবাদের এক বেসরকারি হাসপাতালে ভর্তিও করা হয়। মায়ের অসুস্থতার খবর পেয়েই দিল্লি থেকে আমদাবাদে উড়ে গিয়েছিলেন মোদি। যদিও হাসপাতালের চিকি‍ৎসকরা জানিয়েছিলেন, হীরাবেনের শারীরিক অবস্থা স্থিতিশীল। কিন্তু বৃহস্পতিবার রাতে আচমকাই শারীরিক অবস্থার অবনতি ঘটে তাঁর। চিকি‍ৎসকদের যাবতীয় চেষ্টা ব্যর্থ হয়। মায়ের মৃত্যুর খবর পেয়েই আমদাবাদে পৌঁছন প্রধানমন্ত্রী। শুক্রবার সকালে গান্ধীনগর শ্মশানঘাটে হীরাবেনের শেষকৃত্য সম্পন্ন হয়।

Releated Posts

তামিলনাড়ুর শিবকাশীতে অবৈধ বাজি গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩; তদন্ত শুরু

শিবকাশী (তামিলনাড়ু), ২৬ জুলাই (আইএএনএস): তামিলনাড়ুর বিরুধুনগর জেলার শিবকাশী তালুকের সেঙ্গামালপট্টি গ্রামে একটি অবৈধ বাজি গুদামে রবিবার ভয়াবহ…

ByByNews Desk Jul 26, 2026

বিহারে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি তেজস্বী যাদবের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বিহারে নিট প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার না হলে রাজ্যজুড়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘মন কি বাত’-এ সীতামঢ়ির প্লাস্টিক পুনর্ব্যবহার উদ্যোগ, আহমেদাবাদের বৃক্ষরোপণ ও ‘ভোকাল ফর লোকাল’-এর প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি/সীতামঢ়ি/গান্ধীনগর, ২৬ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার তাঁর মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্বে পরিবেশ…

ByByNews Desk Jul 26, 2026

প্রধানমন্ত্রী পূর্ণ আস্থা রেখেই শিক্ষামন্ত্রকের দায়িত্ব দিয়েছেন: প্রহ্লাদ জোশী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব গ্রহণের পর রবিবার কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top