ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ ডিসেম্বর।।জয়ে ফিরলো জোলাইবাড়ি স্কুল। ৬ উইকেটে পরাজিত করলো উততর তাউখোমা স্কুলকে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-১৩ ক্রিকেটের সুপার লিগে। শুক্রবার চরকবাই স্কুল মাঠে হয় ম্যাচটি। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে উত্তর তাউখোমা স্কুল ব্যাটিং ব্যর্থতায় ১৫ ওভারে মাত্র ৪০ রান করার ফাকে সবকটি উইকেট হারায়। দল সর্বোচ্চ ১৯ রান পায় অতিরিক্ত খাতে। দলের কোনও ব্যাটসম্যানই দুই অঙ্কের রানে পা রাখতে পারেনি। জোলাইবাড়ি স্কুলের পক্ষে রূপন চক্রবর্তী (৪/১২), দ্বীপজয় সেন (৩/৭) এবং খাগিন মোহন ত্রিপুরা (২/৩) সফল বোলার। জবাবে খেলতে নেমে জোলাইবাড়ি স্কুল ১৫.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রযোজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে দ্বীপ মহাজন ২৫ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৯ রান করে। উত্তর তাউখোমা স্কুলের পক্ষে অমিত নোয়াতিয়া (৩/১৫) সফল বোলার।

শান্তিরবাজার ক্রিকেটে জোলাইবাড়ি স্কুল জয়ী
Tags:
Releated Posts
ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান
ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…
বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার
ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…
মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…
২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…


















