News Flash

  • Home
  • খেলা
  •  শান্তিরবাজার  ক্রিকেটে জোলাইবাড়ি স্কুল জয়ী
Image

 শান্তিরবাজার  ক্রিকেটে জোলাইবাড়ি স্কুল জয়ী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ ডিসেম্বর।।জয়ে ফিরলো জোলাইবাড়ি স্কুল। ৬ উইকেটে পরাজিত করলো উততর তাউখোমা স্কুলকে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-‌১৩ ক্রিকেটের সুপার লিগে। শুক্রবার চরকবাই স্কুল মাঠে হয় ম্যাচটি। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে উত্তর তাউখোমা স্কুল ব্যাটিং ব্যর্থতায় ১৫ ওভারে মাত্র ৪০ রান করার ফাকে সবকটি উইকেট হারায়। দল সর্বোচ্চ ১৯ রান পায় অতিরিক্ত খাতে। দলের কোনও ব্যাটসম্যানই দুই অঙ্কের রানে পা রাখতে পারেনি। জোলাইবাড়ি স্কুলের পক্ষে রূপন চক্রবর্তী (‌৪/‌১২), দ্বীপজয় সেন (‌৩/‌৭) এবং খাগিন মোহন ত্রিপুরা (‌২/‌৩) সফল বোলার। জবাবে খেলতে নেমে জোলাইবাড়ি স্কুল ১৫.‌৩ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রযোজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে দ্বীপ মহাজন ২৫ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৯ রান করে। উত্তর তাউখোমা স্কুলের পক্ষে অমিত নোয়াতিয়া (‌৩/‌১৫) সফল বোলার।‌‌‌‌

Releated Posts

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026
Scroll to Top