News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ঊনকোটি জেলাভিত্তিক বি আর আম্বেদকর মেমোরিয়াল মেধাবৃত্তি তপশিলি জাতিভুক্ত ছাত্রছাত্রীদের শিক্ষার উন্নয়নে সরকার সর্বাধিক গুরুত্ব দিয়েছে : তপশিলি জাতি কল্যাণমন্ত্রী
Image

ঊনকোটি জেলাভিত্তিক বি আর আম্বেদকর মেমোরিয়াল মেধাবৃত্তি তপশিলি জাতিভুক্ত ছাত্রছাত্রীদের শিক্ষার উন্নয়নে সরকার সর্বাধিক গুরুত্ব দিয়েছে : তপশিলি জাতি কল্যাণমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ ডিসেম্বর৷৷ তপশিলি জাতিভুক্তদের জন্য সংবিধান কি কি সুুবিধা দিয়েছে তা জানতে হবে৷ তপশিলি জাতিভুক্ত সম্পদায়ের জনগণকে তাদের অধিকার সম্পর্কেও সচেতন থাকতে হবে৷ আজ কুমারঘাট মানসী মিলনায়তনে ঊনকোটি জেলাভিত্তিক তপশিলি জাতিভুক্ত ছাত্রছাত্রীদের বি আর আম্বেদকর মেমোরিয়াল মেধাবৃত্তি প্রদান ও তপশিলি জাতিভুক্ত সুুবিধাভোগীদের বাইসাইকেল ও বৈদ্যুতিন মেশিন প্রদানের অনুষ্ঠানে একথা বলেন তপশিলি জাতি কল্যাণমন্ত্রী ভগবান চন্দ্র দাস৷ অনুষ্ঠানে তিনি বলেন, দপ্তর থেকে তপশিলি জাতিভুক্তদের অধিকার সংক্রান্ত বিষয়ে সচেতনতা শিবির করা হয়েছে৷ প্রকাশ করা হয়েছে হ্যাণ্ডবিল৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমারঘাট পুরপরিষদের এসসি সাব কমিটির চেয়ারম্যান কার্তিক দাস৷
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তপশিলি জাতি কল্যাণমন্ত্রী ভগবান চন্দ্র দাস বলেন, দপ্তর তার বিভিন্ন কাজের ধারার মধ্যে তপশিলি জাতিভুক্ত ছাত্রছাত্রীদের শিক্ষার উন্নয়নে রাজ্য সরকার সর্বাধিক গুরুত্ব দিয়েছে৷ ছাত্রছাত্রীদের মেধাবৃত্তি প্রদানের ক্ষেত্রে আগে অব্যবস্থা ছিল৷ এখন অনলাইন পোর্টালের মাধ্যমে মেধাবৃত্তি প্রদানের জন্য নাম অন্তর্ভক্ত করা হয়৷ আগে উচ্চশিক্ষায় রাজ্যে ও বহির্রাজ্যে ছাত্রছাত্রীদের পড়াশুনায় আর্থিক অনুদান দেওয়া হলেও কোনও স্বচ্ছতা ছিল না৷ এখন সমস্ত ক্ষেত্রে স্বচ্ছতা আনা হয়েছে৷ তিনি বলেন, আগে তপশিলি জাতিভুক্ত ছাত্রছাত্রীরা বহির্রাজ্যে উচ্চশিক্ষা নিতে গেলে পড়াশুনার জন্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে ঠিক করা হতো৷ এতে ছাত্রছাত্রীদের কোনও স্বাধীনতা ছিল না৷ বর্তমান সরকার এই ব্যবস্থার পরিবর্তন করে ছাত্রছাত্রীদের স্বাধীনতা প্রদান করেছে৷ এখন ছাত্রছাত্রীরা নিজেদের পছন্দ মতো শিক্ষা প্রতিষ্ঠান চয়ন করতে পারে৷ এজন্য ছাত্রছাত্রীদের জন্য বরাদ্দ অর্থ দপ্তর থেকে তাদের ব্যাঙ্ক ্যকাউন্টের মাধ্যমে প্রদান করা হয়৷ এই ব্যবস্থা চালু হওয়ার ফলে তপশিলি জাতিভুক্ত ছাত্রছাত্রীদের মধ্যে উচ্চশিক্ষা বা প্রফেশনাল কোর্সে শিক্ষা নেওয়ার উৎসাহ বৃদ্ধি পেয়েছে৷
তপশিলি জাতি কল্যাণমন্ত্রী আরও বলেন, রাজ্যে তপশিলি জাতিভুক্ত ছাত্রছাত্রীদের জন্য ৫২টি হোস্টেল রয়েছে৷ কিন্তু হোস্টেলগুলির বেহাল দশার জন্য ছাত্রছাত্রীরা এখানে থাকতে অনিহা প্রকাশ করতো৷ বর্তমান সরকার হোস্টেলগুলি সংস্কারের কাজ করছে৷ হোস্টেলগুলিতে জল, বিদ্যুৎ সহ অন্যান্য পরিকাঠামোর ব্যাপক উন্নয়ন ঘটানো হয়েছে৷ হোস্টেলগুলিতে অনলাইন ক্লাসের জন্য এলইডি টিভি দেওয়া হচ্ছে, প্রতি হোস্টেলে চার জন করে শিক্ষক দেওয়া হয়েছে৷ রাজ্যের বিভিন্ন প্রান্তে আরও নতুন হোস্টেল তৈরি করা হচ্ছে এসসি ছাত্রছাত্রীদের জন্য৷ এছাড়া তপশিলি জাতিভুক্ত ছাত্রছাত্রীদের জন্য অনলাইনে ইউপিএসসি পরীক্ষার জন্য কোচিংয়ের ব্যবস্থা করা হচ্ছে৷
 তপশিলি জাতি কল্যাণমন্ত্রী ভগবান চন্দ্র দাস বলেন, শুধু শিক্ষার উন্নয়নেই নয়, সারা রাজ্যে তপশিলি জাতিভুক্তদের অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পর্ণ করতে বিভিন্নভাবে পরিকল্পনা নিয়ে কাজ করছে দপ্তর৷ এটাই হচ্ছে প্রকৃত উন্নয়ন৷ এই উন্নয়ন জারি রাখতে তিনি আগামীদিনেও সকলের সহযোগিতা কামনা করেন৷ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ঊনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দ দাস বলেন, তপশিলি জাতিভুক্তি মানুষ শিক্ষা, স্বাস্থ্য, কৃষি থেকে শুরু করে সব ক্ষেত্রে পিছিয়ে পড়েছিল৷ বর্তমান সরকার এই ব্যবস্থার আমূল পরিবর্তন করে এই অংশের মানুষের কল্যাণে অনেক প্রকল্প চালু করেছে৷ এতে এসসি অংশের মানুষের জীবনমান উন্নয়ন হয়েছে৷ এখন তারা ন্যায্য অধিকার ভোগ করছেন৷ অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন জেলা কল্যাণ আধিকারিক পিন্টু দাস৷ এবছর ঊনকোটি জেলায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর পর্যন্ত ৩১৩ জন ছাত্রছাত্রীকে তাদের উল্লেখযোগ্য ফলাফলের জন্য মেধাবৃত্তি প্রদান করা হয়৷ এরমধ্যে কুমারঘাট মহকুমার ২৪৪ জন এবং কৈলাসহর মহকুমার ৬৯ জন রয়েছে৷ অনুষ্ঠানে অতিথিগণ আনুষ্ঠানিকভাবে ১০ জন ছাত্রছাত্রীর হাতে মেধাবৃত্তির শংসাপত্র তুলে দেন৷ তাদের আর্থিক পুরস্কার ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে প্রদান করা হয়৷ এছাড়া তপশিলি জাতিভুক্ত সুুবিধাভোগীদের মধ্যে ৪১ জনকে বাইসাইকেল ও ২০৮ জনকে বৈদ্যতিন ওজন মেশিন প্রদান করা হয়৷ যার মধ্যে অধিকাংশই ছিলেন ক্ষুদ্র ব্যবসায়ী৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পেঁচারথল বিএসির চেয়ারম্যান সজল চাকমা, গৌরনগর প’ায়েত সমিতির চেয়ারম্যান নারন সিনহা প্রমুখ৷

Releated Posts

আগরতলাকে আরও উন্নত, সবুজ, পরিচ্ছন্ন, আধুনিক ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ সেপ্টেম্বর: আধুনিক আগরতলার সঙ্গে সংযোজিত হলো আরও একটি নতুন পালক। হাওড়া নদীর তীরকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 22, 2026

দশ বছর পর ভিলেজ কমিটি নির্বাচন, মনুতে এনডিএ শরিকদের বৈঠকে ঐক্যবদ্ধ লড়াইয়ের বার্তা

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে জোটের নির্বাচনী প্রস্তুতি ও সমন্বয় নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

ত্রিপুরায় পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা কমেছে, আগস্ট পর্যন্ত ১৩৪ জনের মৃত্যু : পরিবহন মন্ত্রী

আগরতলা, ২২ সেপ্টেম্বর: ত্রিপুরায় পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ কমছে। আজ আগরতলার স্টেট গেস্ট হাউসে আয়োজিত সড়ক নিরাপত্তা…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

মান্দাই ব্লকে নির্বাচনী কর্মীদের ভোটগ্রহণ, পুরো প্রক্রিয়ায় দায়িত্বে মহিলা কর্মীরা

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে এডিসির ভিলেজ কমিটি নির্বাচন। তার আগে নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে…

ByByTaniya Chakraborty Sep 22, 2026
Scroll to Top