News Flash

  • Home
  • Uncategorized
  • ভিলেজ ভোটের ব্যালট ছাপানো শেষ হবে আজ
Image

ভিলেজ ভোটের ব্যালট ছাপানো শেষ হবে আজ

Election Tripuraনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ ফেব্রুয়ারী৷৷ ভিলেজ কমিটির নির্বাচনে ব্যালট পেপার ছাপানোর কাজ আগামীকাল সম্পন্ন হবে৷ ইতিমধ্যে বেশ কয়েকটি ভিলেজ কমিটির ব্যালট পেপার ছাপানো হয়ে গিয়েছে৷ সেগুলি সংশ্লিষ্ট ব্লক আধিকারীক তথা রিটার্নিং অফিসারদের হাতে তুলে দেওয়াও হয়েছে৷ মঙ্গলবার, রাজ্য নির্বাচন কমিশনের সচিব জানিয়েছেন, বুধবারের মধ্যে সমস্ত ব্যালট পেপার ছাপানোর প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে৷ পাশাপাশি সেগুলি সংশ্লিষ্ট ব্লক আধিকারীকদের কাছে পাঠিয়ে দেওয়া হবে৷ এরপর সেগুলি স্ক্রুটিনি করে দেখা হবে৷ যদি কোন ভুল-ত্রুটি  ধরা পরে তাহলে নির্বাচনের আগেই তা সংশোধন করা হবে৷ এদিন তিনি আরও জানান, ব্যালট পেপারগুলি সংশ্লিষ্ট ব্লক আধিকারীক কার্য্যালয়ে কেন্দ্রীয় বাহিনীর প্রহরায় রাখা হবে৷  এরই পাশাপাশি তিনি আরও জানান, ভিলেজ কমিটির নির্বাচনে ভোট কর্মীদের মহড়ার প্রথম ধাপ সম্পন্ন হয়েছে৷ চলছে দ্বিতীয় পর্য্যায়ের মহড়া৷
এ ডি সি’র আসন্ন ভিলেজ কমিটির নির্বাচন উপলক্ষ্যে আজ হেজামারা ব্লকের মাল্টিপারপাস কমিউনিটি হলে ভোট গ্রহণ কর্মীদের নিয়ে দ্বিতীয় পর্যায়ের ভোট গ্রহাণের মহড়া অনুষ্ঠিত হয়৷ মহড়ায় ৬১টি ভোট গ্রহণ কেন্দ্রে কর্মীরা অংশ গ্রহণ করেন৷ ব্যালট পেপাসেস মাধ্যমে সুষ্ঠু ও সুন্দর ভাবে কিভাবে ভোট গ্রহণ করতে হবে এ ব্যাপারে ভোট কর্মীদের প্রশিক্ষণ দেন হেজামারা ব্লকের বি ডি ও তথা রিটার্নিং অফিসার গৌরবিন্দ দাস, এ আরও বৈজন্ত সরকার সহ ৬ জন সেক্টর আধিকারিকগণ৷ মহড়ায় উপস্থিত হেজামারা ব্লকের জন্য নিয়োজিত নির্বাচন পর্যবেক্ষক শান্তনু দেববর্মণ অবাধ ও শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণে সকলের সহযোগিতা কামনা করেন৷
এডিসি’র আসন্ন ভিলেজ কমিটি নির্বাচন উপলক্ষে আজ কুলাই টাউন হলে দ্বিতীয় পর্যায়ের নির্বাচনী মহড়া অনুষ্ঠিত হয়৷ মহড়ায় আমবাসা ব্লকের রিটার্নিং অফিসার তথা বি ডি ও অমিতাভ চাকমা ভিলেজ কমিটির নির্বাচনের আচরণবিধি সহ ভোট গ্রহণ পদ্ধতি সম্পর্কে আলোচনা করেন৷ মহড়ায় রিজার্ভ সহ ২৪৪ জন ভোট গ্রহণ কর্মী অংশ গ্রহণ করেন৷
এ ডি সি’র আসন্ন ভিলেজ কমিটি নির্বাচন উপলক্ষে আজ লেফুঙ্গার শচীন্দ্র দেববর্মা মেমোরিয়াল হলে নির্বাচনের কাজে নিযুক্ত ভোট গ্রহণ কর্মীদের নিয়ে দ্বিতীয় পর্যায়ের মহড়া অনুষ্ঠিত হয়৷ এতে ১৩৭ জন ভোট গ্রহণ কর্মী অংশ নেন৷ মহড়ায় সামগ্রিক ভোট গ্রহণ পদ্ধতি সম্পর্কে আলোচনা করেন রিটানিরং অফিসার তথা লেফুঙ্গা ব্লকের বি ডি ও মানিক চক্রবর্তী৷ এছাড়া, এই মহড়ায় নির্বাচনী কাজে নিযুক্ত এ আর ও এবং সেক্টর অফিসারগণ উপস্থিত ছিলেন৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top