News Flash

Image

আপডেট… হাইলাকান্দিতে মোটর বাইক দুর্ঘটনায় মৃত্যু জনৈক পুলিশ জওয়ানের

হাইলাকান্দি (অসম), ২৭ ডিসেম্বর (হি.স.) : মোটর বাইক দুর্ঘটনায় প্রাণ হারালেন জনৈক পুলিশ জওয়ান। আজ মঙ্গলবার সাত সকালে শোকাবহ ঘটনাটি ঘটেছে হাইলাকান্দি জেলার জাতীয় সড়কে। নিহতকে আসাম পুলিশ টাস্ক ফোর্সের জওয়ান বিনয় নাথ বলে শনাক্ত করা হয়েছে।

জানা গেছে, আজ সকালে এএস ০১ এআর ৫৯২২ নম্বরের বাজাজ পালসার মোটর সাইকেল করে ঘাড়মুড়ার জেকবপুরে নিজের বাড়িতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এই দুর্ঘটনা ঘটে। ভারসাম্য হারিয়ে মোটর সাইকেলটি সড়ক থেকে ছিটকে সড়কের পাশে পাথরের উপর পড়লে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই প্রাণ হারান।

স্থানীয়রা সঙ্গে সঙ্গে ঘটনাটি হাইলাকান্দি থানায় খবর দেন। খবর পেযে হাইলাকান্দি সদর থানার পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাইলাকান্দির সন্তোষ কুমার রায় অসামরিক হাসপাতালে পাঠিয়েছে। জানা গেছে, নিহত জওয়ান ফার্স্ট এপিটিএফ ব্যাটালিয়নে কর্মরত ছিলেন।

Releated Posts

অসমে গবাদি পশু পাচার রুখে ৮২টি পশু উদ্ধার, বাজেয়াপ্ত দুই গাড়ি

গুয়াহাটি, ১৪ সেপ্টেম্বর (আইএনএস): গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অসমের বঙ্গাইগাঁও জেলার অভয়াপুরী এলাকায় বেআইনি ভাবে…

ByByNews Desk Sep 14, 2026

মণিপুর ও মিজোরামে ৫ মাদক কারবারি গ্রেফতার, ৫ কোটি টাকার বেশি হেরোইন উদ্ধার

ইম্ফল/আইজল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুর ও মিজোরামে পৃথক অভিযানে নিরাপত্তা বাহিনী ৫ কোটি ৮ লাখ টাকারও বেশি মূল্যের…

ByByNews Desk Sep 14, 2026

মণিপুরে চারজন নিহতের পর কড়া পদক্ষেপের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

ইম্ফল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরের তামেংলং ও নোনি জেলায় পৃথক হামলায় দুই মহিলা-সহ চারজন নিহত হওয়ার ঘটনায় কড়া…

ByByNews Desk Sep 14, 2026

অসমের পরবর্তী উন্নয়নের ভিত্তি হবে যোগাযোগ ব্যবস্থা: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী উন্নয়ন পর্বের ভিত্তি হিসেবে যোগাযোগ ব্যবস্থাকে গড়ে তোলা হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top