News Flash

  • Home
  • Uncategorized
  • নেতাজির অপ্রকাশিত আরও ২৫টি ফাইল কেন্দ্র প্রকাশ করবে
Image

নেতাজির অপ্রকাশিত আরও ২৫টি ফাইল কেন্দ্র প্রকাশ করবে

NETAJIদিল্লি, ১৫ ফেব্রুয়ারি (হি.স.) : ফের সামনে আসতে চলেছে নেতাজি সুভাষচন্দ্র বসুর অপ্রকাশিত আরও ২৫টি ফাইল| কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রী মহেশ শর্মা জানিয়েছেন, এমাসেই নেতাজি সংক্রান্ত আরও ২৫টি ফাইল সামনে নিয়ে আসা হবে| তিনি বললেন, আমরা প্রতিমাসেই নেতাজি সংক্রান্ত ২৫টি ফাইল প্রকাশ করব|
ইতিপূর্বেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল যে ন্যাশনাল আর্কাইভ অফ ইন্ডিয়া-র আকারে নেতাজি সুভাষচন্দ্র বসুর অপ্রকাশিত ফাইলগুলো সামনে নিয়ে আসবে| গত ২৩ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে নেতাজির ১১৯তম জন্মবার্ষিকীতে শখানেক অপ্রকাশিত ফাইল জনগণের সামনে নিয়ে আসা হয়| আশা করা হচ্ছে, আগামী ২৩ ফেব্রুয়ারি দ্বিতীয় দফার ফাইল প্রকাশ করা হবে|
গত জানুয়ারিতে প্রকাশিত ফাইলে মোট ১৬ হাজার পাতায় ব্রিটিশ রাজত্বের কাহিনী থেকে ২০০৭ সাল পর্যন্ত সমস্ত তথ্য তুলে ধরা হয়েছে| এই নথিগুলি সংরক্ষণের জন্য ন্যাশনাল আর্কাইভ অফ ইন্ডিয়া একটি ওয়েবসাইটও চালু করেছে|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top