নয়াদিল্লি, ১৫ ফেব্রুয়ারি (হি.স.) : গর্ভপাত করানোর জন্য ক্লিনিকে যাওয়ার পথেই নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল তার বন্বুর বিরুদ্ধে| এরপরই দিল্লির কেশবপুরম মেট্রো স্টেশনে মৃত ভ্রুণ প্রসব করে বছর ১৬-র ওই কিশোরী|
পুলিশ জানিয়েছে, ওই মেট্রো স্টেশন সংলগ্ন শৌচাগারে অচেতন হয়ে পড়ে থাকতে দেখা যায় মেয়েটিকে| মেট্রো স্টেশনের ম়েডিক্যাল কর্মীরা তাঁর চিকিত্সা করে বুঝতে পারেন মৃত ভ্রুণের জন্ম দিয়েছে ওই নাবালিকা| সেটির বয়স ৫-৬ মাস|
অভিযুক্ত যুবক গুলসান ও তার এক বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ| তাদের বিরুদ্ধে মেয়ে পাচার ও ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে|
মেয়েটি জানিয়েছে, তার সঙ্গে কয়েকমাস আগে পরিচয় হয় গুলসানের| চাকরি দেওয়ার ছল করে তাকে ধর্ষণ করে| জোর করে দেহ ব্যবসায় নামাতে চায় বলেও জানায় ওই কিশোরীর| যখন ওই কিশোরী জানায় যে, সে সন্তানসম্ভবা| তখনই তারা গর্ভপাত করানোর সিদ্ধান্ত নেয়| এরপর ক্লিনিকে যাওয়ার পথেই এই মর্মান্তিক পরিণতি|
গর্ভপাত করানোর জন্য ক্লিনিকে যাওয়ার পথেই ধর্ষণ কিশোরীকে
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















