News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আর্থিক সঙ্কটের কারণে চিকিৎসা পরিষেবা নিতে পারছে না সুকলছাত্র
Image

আর্থিক সঙ্কটের কারণে চিকিৎসা পরিষেবা নিতে পারছে না সুকলছাত্র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ ডিসেম্বর৷৷ আর্থিক সঙ্কটের কারণে জিবিতে সঠিক চিকিৎসা করাতে পারছেন না এক সুকল ছাত্রের অভিভাবক৷ মুখ্যমন্ত্রী এবং তিপ্রা মথার চেয়ারম্যানের কাছে আর্থিক সহায়তা করার আবেদন জানায় পরিবারটি৷  ২০ দিন আগে অমরপুর এলাকায় নিজ বাড়িতে জ্বর এবং পেট ব্যথায় আক্রান্ত হয়ে পড়ে হিমেন্দ্র রিয়াং নামে ১৪ বছরের এক সুকল পড়ুয়া ছাত্র৷  পরে তার মা-বাবা তাকে প্রথমে অমরপুর হাসপাতালে নিয়ে যান৷  সেখানে কিছুদিন চিকিৎসার পর উদয়পুর টেপানিয়া হাসপাতালে রেফার করা হয়৷ অবশেষে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালের রেফার করা হয়৷ বর্তমানে ২০ দিন যাবত জিবি হাসপাতালে চিকিৎসাধীন সুকল পড়ুয়া ওই ছাত্র৷ অসুস্থ ছাত্র জানান জিবি হাসপাতালের চিকিৎসকরা সামান্য কিছু পরিষেবা ছাড়া কোন কিছুই প্রদান করেনি ছাত্রকে৷  ছাত্রটি আরো জানান চিকিৎসকরা তাকে স্পর্শ করেও দেখেননি৷ শুধু চোখের দেখা দেখে চিকিৎসা চালিয়ে যাচ্ছে৷ হতদরিদ্র পরিবারের তার মা-বাবা ঘরে পালিত পশু বিক্রি করে তার চিকিৎসা করাচ্ছিল৷  কিন্তু এখন আর বিক্রি করার কিছু নেই৷ যার ফলে চিকিৎসা করা অসম্ভব হয়ে পড়েছে মা বাবার পক্ষে৷ জানা যায় প্রত্যেকদিন ওই ছাত্রটি চিকিৎসা খরচ ১০০০ থেকে ১২০০ টাকা প্রয়োজন৷ কিন্তু মা-বাবার পক্ষে এই চিকিৎসা বহন করা দায় হয়ে দাঁড়িয়েছে৷  অসুস্থ ছাত্রের মা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং ত্রিপ্রামথা দলের চেয়ারম্যানের প্রদ্যুৎ কিশোর দেববর্মার কাছে আর্থিক সহায়তার আবেদন জানান৷ বর্তমানে ওই ছাত্র আর্থিক সংকটের কারণে দিন দিন মৃত্যুর মুখে এগিয়ে যাচ্ছে৷

Releated Posts

গাড়ি থেকে ৫৬ হাজার টাকা চুরি, পুলিশের জালে তিন অভিযুক্ত

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানী আগরতলার লোটাস ক্লাব সংলগ্ন শিবনগর এলাকায় একটি পণ্যবাহী গাড়ি থেকে ৫৬ হাজার টাকা চুরির…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

পুরনো ও জরাজীর্ণ ওয়ার্ড অফিসগুলিকে নতুনভাবে গড়ে তোলার উদ্যোগ গ্রহন করা হয়েছে:  মেয়র

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের ৩৪ নম্বর ওয়ার্ড অফিস নির্মাণের লক্ষ্যে সোমবার ভূমিপূজা অনুষ্ঠিত হয়। বটতলা মহাশ্মশানের…

ByByReshmi Debnath Sep 14, 2026

শিক্ষক সংকটে স্তব্ধ চেবরী-তুলাশিখর সড়ক, মাত্র ৩ শিক্ষকেই চলছে স্কুল

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: শিক্ষক সংকটের স্থায়ী সমাধানের দাবিতে চেবরী-তুলাশিখর মূল সড়ক অবরোধ করে বিক্ষোভে শামিল হল পশ্চিম রাজনগর…

ByByReshmi Debnath Sep 14, 2026

অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দুঃসাহসিক চুরি, উধাও দুই সিলিন্ডার-ইনভার্টার-সোলারের তার

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ১৪ সেপ্টেম্বর: কমলপুর মহকুমার কচুছড়া থানার কবিরাজ টিলা এলাকার সালেমা কলোনি নং-২ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দুঃসাহসিক…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top