News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বড়দিন উপলক্ষে মরিয়মনগর চার্চে ব্যাপক প্রস্তুতি
Image

বড়দিন উপলক্ষে মরিয়মনগর চার্চে ব্যাপক প্রস্তুতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ ডিসেম্বর৷৷ ক্রিস্টমাস ডে উপলক্ষে আগামী ২৫ ও ২৬ ডিসেম্বর মরিয়মনগরে  দুদিন ব্যাপী ঐতিহ্যবাহী মেলার আয়োজন করা হয়েছে৷  আগামী ২৫ ডিসেম্বর ভগবান যীশু খ্রীষ্টের জন্মদিনকে সামনে রেখে আগরতলার মরিয়ম নগর স্থিত  গির্জাকে সাজিয়ে তোলা হয়েছে৷ ২৫ এবং ২৬শে ডিসেম্বর দুদিন বিশাল মেলার আয়োজন করেছেন কর্তৃপক্ষ৷কাজ চলছে দ্রুত গতিতে৷জানিয়েছেন গির্জার এক জন সদস্য৷ তিনি জানান প্রভু যীশুর জন্মদিন উপলক্ষে বিশেষে প্রার্থনা সভারও আয়োজন করা হয়েছে৷ উল্লেখ্য ক্রিসমাস ডে উপলক্ষে মরিয়ম নগর গির্জায় প্রতিবছর ব্যাপক সংখ্যক লোকের সমাগম ঘটে৷ শুধু খ্রিস্টান ধর্মাবলম্বী লোকজনরাই নন  বিভিন্ন ধর্ম ও বর্নের লোকজনরা দুই দিনব্যাপী মেলায় অংশগ্রহণ করেন৷ মরিয়ম নগরে খ্রিস্টমাস ডে উপলক্ষে মেলা দীর্ঘদিনের ঐতিহ্য৷ এই মেলা কে কেন্দ্র করে যাতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা সংঘটিত হতে না পারে সেজন্য কর্তৃপক্ষের তরফে এবং সরকারি তরফে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে৷ ক্রিসমাস ডে উপলক্ষে আয়োজিত মেলায় সকল ধর্ম বর্ণের মানুষজনকে শামিল হওয়ার জন্য উদ্যোক্তাদের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে৷৷

Releated Posts

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026

গাড়ি থেকে ৫৬ হাজার টাকা চুরি, পুলিশের জালে তিন অভিযুক্ত

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানী আগরতলার লোটাস ক্লাব সংলগ্ন শিবনগর এলাকায় একটি পণ্যবাহী গাড়ি থেকে ৫৬ হাজার টাকা চুরির…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

পুরনো ও জরাজীর্ণ ওয়ার্ড অফিসগুলিকে নতুনভাবে গড়ে তোলার উদ্যোগ গ্রহন করা হয়েছে:  মেয়র

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের ৩৪ নম্বর ওয়ার্ড অফিস নির্মাণের লক্ষ্যে সোমবার ভূমিপূজা অনুষ্ঠিত হয়। বটতলা মহাশ্মশানের…

ByByReshmi Debnath Sep 14, 2026

শিক্ষক সংকটে স্তব্ধ চেবরী-তুলাশিখর সড়ক, মাত্র ৩ শিক্ষকেই চলছে স্কুল

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: শিক্ষক সংকটের স্থায়ী সমাধানের দাবিতে চেবরী-তুলাশিখর মূল সড়ক অবরোধ করে বিক্ষোভে শামিল হল পশ্চিম রাজনগর…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top