নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ ডিসেম্বর৷৷ ক্রিস্টমাস ডে উপলক্ষে আগামী ২৫ ও ২৬ ডিসেম্বর মরিয়মনগরে দুদিন ব্যাপী ঐতিহ্যবাহী মেলার আয়োজন করা হয়েছে৷ আগামী ২৫ ডিসেম্বর ভগবান যীশু খ্রীষ্টের জন্মদিনকে সামনে রেখে আগরতলার মরিয়ম নগর স্থিত গির্জাকে সাজিয়ে তোলা হয়েছে৷ ২৫ এবং ২৬শে ডিসেম্বর দুদিন বিশাল মেলার আয়োজন করেছেন কর্তৃপক্ষ৷কাজ চলছে দ্রুত গতিতে৷জানিয়েছেন গির্জার এক জন সদস্য৷ তিনি জানান প্রভু যীশুর জন্মদিন উপলক্ষে বিশেষে প্রার্থনা সভারও আয়োজন করা হয়েছে৷ উল্লেখ্য ক্রিসমাস ডে উপলক্ষে মরিয়ম নগর গির্জায় প্রতিবছর ব্যাপক সংখ্যক লোকের সমাগম ঘটে৷ শুধু খ্রিস্টান ধর্মাবলম্বী লোকজনরাই নন বিভিন্ন ধর্ম ও বর্নের লোকজনরা দুই দিনব্যাপী মেলায় অংশগ্রহণ করেন৷ মরিয়ম নগরে খ্রিস্টমাস ডে উপলক্ষে মেলা দীর্ঘদিনের ঐতিহ্য৷ এই মেলা কে কেন্দ্র করে যাতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা সংঘটিত হতে না পারে সেজন্য কর্তৃপক্ষের তরফে এবং সরকারি তরফে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে৷ ক্রিসমাস ডে উপলক্ষে আয়োজিত মেলায় সকল ধর্ম বর্ণের মানুষজনকে শামিল হওয়ার জন্য উদ্যোক্তাদের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে৷৷

বড়দিন উপলক্ষে মরিয়মনগর চার্চে ব্যাপক প্রস্তুতি
Tags:
Releated Posts
প্রদেশ সভাপতি হওয়ার পর প্রথম দক্ষিণ জেলা সফরে অভিষেক দেবরায়, কার্যকর্তা সম্মেলনে দিলেন সাংগঠনিক বার্তা
নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৫ জুন:ত্রিপুরা বিজেপির প্রদেশ সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণের পর প্রথমবার দক্ষিণ জেলা সফরে এলেন অভিষেক…
কালবৈশাখীর ঝড়ে উড়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের চাল, তিন মাসেও সংস্কার নেই; আতঙ্কে শিশু ও অভিভাবকরা
আগরতলা, ১৫ জুন : কালবৈশাখীর ঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার তিন মাস পরও সংস্কার করা হয়নি সোনামুড়া নগর পঞ্চায়েতের ঠাকুরমুড়া…
সামাজিক মাধ্যমে উন্নয়নের প্রচার, বাস্তবে রাস্তা ও পানীয় জলের সংকটে পশ্চিম জোলাইবাড়ী
আগরতলা, ১৫ জুন : সামাজিক মাধ্যমে উন্নয়নের নানা চিত্র তুলে ধরা হলেও জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের বাস্তব পরিস্থিতি নিয়ে…
হঠাৎ দোকান সরানোর নির্দেশ, ক্ষুব্ধ ও উদ্বিগ্ন ব্যবসায়ীরা
আগরতলা, ১৫ জুন : আগরতলার পোস্ট অফিস চৌহমনী এলাকায় দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসা ইলেকট্রনিক্স সামগ্রীর দোকানদারদের আগামী…


















