News Flash

  • Home
  • Uncategorized
  • আমেরিকার সুপ্রিম কোর্টের বিচারপতি হতে পারেন ভারতীয় বংশোদ্ভূত, চলছে টানাপোড়েন
Image

আমেরিকার সুপ্রিম কোর্টের বিচারপতি হতে পারেন ভারতীয় বংশোদ্ভূত, চলছে টানাপোড়েন

Srikantha Srinivasanওয়াশিংটন, ১৫ ফেব্রুয়ারি (হি.স.): সম্প্রতি মারা গিয়েছেন আমেরিকার সুপ্রিম কোর্টের বিচারপতি আন্তোনিন স্ক্যালিয়া| তাঁর জায়গায় কে আসবেন, তা নিয়ে এখন ডেমোক্র্যাট এবং রিপাবলিকানদের মধ্যে চলছে জোর টানাপোড়েন| শোনা যাচ্ছে, আমেরিকার সুপ্রিম কোর্টের বিচারপতি হতে পারেন ভারতীয় বংশোদ্ভূত শ্রীকান্ত শ্রীনিবাসন| মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সমর্থন রয়েছে তাঁর দিকেই| তবে, রিপাবলিকানরা ওমাবার এই পছন্দের প্রার্থীর বিরোধিতায় সরব হয়েছেন|
কিন্তু, হোয়াইট হাউস-এর তরফে সেনেটে যখন ডিসি কোর্ট অফ অ্যাপিল্‌স-এ (আমেরিকার দ্বিতীয় সর্বোচ্চ আদালত) শ্রীনিবাসনের নাম প্রস্তাব করা হয়েছিল, তখন তিনি ৯৭-০ ভোটে জিতেছিলেন| সেটা অবশ্য ২০১৩ সালের ঘটনা| ২০১৬-র গোড়ায় অনেক সমীকরণই পাল্টেছে| তবে এও ঠিক যে, কনজারভেটিভ বা লিবেরাল- কোনও পক্ষের কাছেই শ্রীনিবাসন অপছন্দের প্রার্থী নন| নিরপেক্ষ হিসেবে তাঁর সুনাম বিস্তর| উল্লেখ্য, শ্রীনিবাসন বর্তমানে আমেরিকার ডেপুটি সলিসিটর জেনারেল|
শ্রীকান্ত শ্রীনিবাসন বর্তমানে আমেরিকার নাগরিক হলেও তাঁর জন্ম চণ্ডীগড়ে| যদিও তাঁর পৈতৃক ভিটে ছিল তামিলনাড়ুর তিরুনেলভেলির এক ছোট্ট গ্রামে| শ্রীনিবাসনের বাবা কানাস বিশ্ববিদ্যালয়ের অঙ্কের অধ্যাপক ছিলেন| সেই সূত্রেই শ্রীনিবাসনের ভারত ছেড়ে বিদেশে পাড়ি| তারপর আমেরিকাতেই তাঁর পড়াশোনা এবং কর্মজীবনের শুরু| ছোট থেকেই বাস্কেট বল খেলায় দক্ষ ছিলেন শ্রীনিবাসন| এই সূত্রে ২০১২ সালেই তিনি ওবামার নজর কাড়েন| তারপর ২০১৩ সালের ২৪ মে আমেরিকার প্রিন্সিপাল ডেপুটি সলিসিটার জেনারেল থেকে কলম্বিয়া জেলা আদালতের বিচারক হিসাবে হন তিনি| বারাক ওবামাই তাঁকে নিয়োগ করেন| এবার সুপ্রিম কোর্টের বিচারপতির আসনে এই চণ্ডীগড়-পুত্রকে বসাতে উত্সুক মার্কিন প্রেসিডেন্ট| এর আগে কোনও ভারতীয় বংশোদ্ভূত আমেরিকার শীর্ষ আদালতের বিচারপতি হননি|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top