News Flash

Image

আগা‌মী ৭ জানুয়ারি থেকে ২৪ প্রহর বিশ্বমঙ্গল হরিনাম সংকীর্তন পাথারকান্দিতে

পাথারকান্দি (অসম), ২২ ডিসেম্বর (হি.স.) : প্রতিবারের মতো এবারও পাথারকান্দি টাউন কালীবাড়িতে শুরু হচ্ছে ২৪ প্রহর বিশ্বমঙ্গল হরিনাম সংকীর্তন। আগামী ৭ জানুয়ারি রাত আটটায় শুভ অধিবাসের মাধ্যমে তিনদিন ব্যাপী ২৪ ঘণ্টা হরিনাম মহাসংকীর্তনের সূচনা করবেন পার্শ্ববর্তী রাজ্য উত্তর ত্রিপুরার ধর্মনগরের খ্যাতনামা কীর্তনিয়া সুষেন বৈদ্য ও সম্প্রদায়।

ধর্মীয় অনুনষ্ঠাবনে ধর্মনগরের মাধব সম্প্রদায় ও শিবশংকর সম্প্রদায়, করিমগঞ্জের (অসম) শ্রীবিষ্ণু সম্প্রদায়, ভাঙ্গার প্রিয়দর্শনী সম্প্রদায়, কুকিতলের কৃষ্ণকানাই সম্প্রদায় অংশ গ্রহণ ক‌রে শ্রীহরিনাম ভজন–কীর্তন পরিবেশন করবে।

পাথারকান্দি টাউন কালীবাড়ি কীর্তন পরিচালন সমিতির নির্ধারিত সূচি অনুযায়ী আট জানুয়ারি থেকে প্রতিদিন বিশ্বমঙ্গল কামনায় থাকবে হরিনাম মহাসংকীর্তন পরি‌বেশনের পাশাপাশি মহাপ্রসাদ বিতরণ। ১১ জানুয়ারি ভোর সাড়ে পাঁচটায় বিগ্রহ সহযোগে নগর পরিক্রমা শেষ দধিভাণ্ড ভঞ্জন ও পূর্ণা কীর্তন পরিবেশন করবে ধর্মনগরের সুষেন বৈদ্য ও সম্প্রদায়।

এ উপলক্ষে পাথারকান্দি টাউন কালীবাড়ির নাটমণ্ডপে মন্দির পরিচালন সমিতির সভাপতি রণজিত ধরের পৌরোহিত্যে অনুষ্ঠিত এক সভায় মনোজ সূত্রধরকে কীর্তন সমিতির সভাপতি ও বিষ্ণু সাহাকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করে কমিটি গঠন করা হয়। এই সমিতিতে উপ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন অসীম রায়, কীর্তন পরিচালন কমিটির কোষাধ্যক্ষ হিসেবে মনোনীত করা হয় গৌরহরি দাস, অভিজিৎ সিংহ ও বিমল দাসকে।

তিনদিন ব্যাপী বাৎসরিক এই ধর্মীয় উৎসবকে সর্বাঙ্গ-সুন্দর ও সাফল্যমণ্ডিত করে তুলতে বৃহত্তর এলাকার ধর্মপ্রাণ জনগণের সার্বিক সহ‌যো‌গিতা কামনা করছেন হরিনাম মহাসংকীর্তন পরিচালন কমিটির কর্মকর্তারা।

Releated Posts

অসমে গবাদি পশু পাচার রুখে ৮২টি পশু উদ্ধার, বাজেয়াপ্ত দুই গাড়ি

গুয়াহাটি, ১৪ সেপ্টেম্বর (আইএনএস): গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অসমের বঙ্গাইগাঁও জেলার অভয়াপুরী এলাকায় বেআইনি ভাবে…

ByByNews Desk Sep 14, 2026

মণিপুর ও মিজোরামে ৫ মাদক কারবারি গ্রেফতার, ৫ কোটি টাকার বেশি হেরোইন উদ্ধার

ইম্ফল/আইজল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুর ও মিজোরামে পৃথক অভিযানে নিরাপত্তা বাহিনী ৫ কোটি ৮ লাখ টাকারও বেশি মূল্যের…

ByByNews Desk Sep 14, 2026

মণিপুরে চারজন নিহতের পর কড়া পদক্ষেপের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

ইম্ফল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরের তামেংলং ও নোনি জেলায় পৃথক হামলায় দুই মহিলা-সহ চারজন নিহত হওয়ার ঘটনায় কড়া…

ByByNews Desk Sep 14, 2026

অসমের পরবর্তী উন্নয়নের ভিত্তি হবে যোগাযোগ ব্যবস্থা: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী উন্নয়ন পর্বের ভিত্তি হিসেবে যোগাযোগ ব্যবস্থাকে গড়ে তোলা হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top