News Flash

  • Home
  • Uncategorized
  • স্ন্যাপডিলের মহিলা কর্মী অপহরণের রহস্যভেদ, গ্রেফতার ৫
Image

স্ন্যাপডিলের মহিলা কর্মী অপহরণের রহস্যভেদ, গ্রেফতার ৫

handcuffগাজিয়াবাদ, ১৫ ফেব্রুয়ারি (হি.স.): ই-কমার্স সংস্থা স্ন্যাপডিলের মহিলা কর্মী দীপ্তি সরনার অপহরণের রহস্যভেদ করল পুলিশ| এ যেন শাহরুখ খানের `ডর’ ছবির বাস্তব প্রতিফলন| ছবিতে বলিউড বাদশা যেমন একতরফা ভালোবাসতেন জুহি চাওলাকে| জেদের বশে অপহরণ করেছিলেন জুহিকে| স্ন্যাপডিল এগজিকিউটিভ দীপ্তি সরনাকে (২৩) অপহরণের ঘটনায় এই ছবির মিল রয়েছে বলে মনে করছে পুলিশ| পুলিশের ধারণা, একতরফা ভালোবাসার জেরেই দীপ্তি সরনাকে অপহরণ করা হয়েছিল| সোমবার ওই অপপহরণের ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ| জেরায় মূল অভিযুক্ত জানিয়েছে, গোটা অপহরণের ছক তারা কষেছিল শাহরুখ খানের ডর ছবির আদলে| পুলিশ জানিয়েছে, মূল অভিযুক্ত হরিয়ানার পানিপথের বাসিন্দা| বাকিদের বাড়ি উত্তরপ্রদেশের বদাউঁতে|
গত বুধবার অফিস থেকে বাড়ি ফেরার পথে অপহৃত হন বছর ২৩-এর স্ন্যাপডিল কর্মী দীপ্তি সরনা| পুলিশকে তিনি জানান, বৈশালী মেট্রো থেকে একটি অটোয় চড়েন তিনি| সাহিবাবাদ এলাকায় অটো খারাপ হয়ে গেলে অন্য একটি অটোতে ওঠেন| ওই অটোতে দীপ্তি ছাড়াও ছিলেন ৩ যুবক ও এক যুবতী| হিন্দোন ব্রিজের কাছে ওই যুবতীকে জোর করে নামিয়ে দেয় তিন যুবক| এরপর মোতরি গ্রামের দিকে ঘুরে যায় অটো| অপহরণকারীরা দীপ্তির চোখ বেঁধে একটি গাড়িতে তুলে একটি অপরিচিত জায়গায় নিয়ে যায়| সেখানেই আটকে রাখা হয়েছিল তাঁকে| তবে অপহরণকারীরা তাঁকে কোনও রকম হেনস্তা করেনি বলে জানিয়েছেন দীপ্তি| এরপর শুক্রবার ভোর ৪টে নাগাদ একটি রেল স্টেশনে তাঁকে নামিয়ে দেয় অপহৃতরা| সেখান থেকে ট্রেনে বাড়ি ফেরেন তিনি|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top