News Flash

  • Home
  • Uncategorized
  • ইয়েচুরি ঠিক করছেন না, দলীয় দফতরে ফোন করে হুমকি
Image

ইয়েচুরি ঠিক করছেন না, দলীয় দফতরে ফোন করে হুমকি

sitaramyechuriনয়াদিল্লি, ১৫ ফেব্রুয়ারি (হি.স.): রবিবার বিকেলে রাজধানীতে সিমিএমের কেন্দ্রীয় দফতর একে গোপালন ভবনে হামলা হয়েছিল| দলীয় দফতরে সাইনবোর্ডের বিকৃতি ঘটানোর পাশাপাশি ছোড়া হয়েছিল ইট-পাথরও| সেই ঘটনার রেশ এখনও কাটেনি| এরই মধ্যে ওই দফতরে ফোন করে হুমকি দেওয়া হল সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিকে| সিপিএমের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ|
সিমিএম সূত্রের খবর, রবিবার রাত সাড়ে ১০টার পর থেকে এ কে গোপালন ভবনের ল্যান্ডলাইনে দফায় দফায় ফোন আসে| ফোন করে অশ্রাব্য গালিগালাজ-সহ হুমকি দেওয়া হয়| বলা হয়, `ইয়েচুরি যা করছেন, ঠিক করছেন না| দেশবিরোধী কার্যকলাপে মদত দিচ্ছেন| ওঁকে এই দেশ ছেড়ে যেতে হবে|’ যিনি ফোন করছিলেন, সেই ব্যক্তি নিজেকে আম আদমি বলবীর সেনার কর্মী বলে পরিচয় দেন| বার বার এমন ফোন আসছে দেখে এ কে জি ভবনের এক কর্মী বিষয়টি দলের উচ্চ নেতৃত্বকে জানান| তার পরে দলের তরফে দিল্লি পুলিশে অভিযোগ দায়ের করা হয়|
এ ব্যাপারে ইয়েচুরির প্রতিক্রিয়া, প্রথমে দলের অফিসে হামলা হল| আমাদের দফতরে যখন তখন যে কেউ আসতে পারে, সেই দফতরের সামনেই পুলিশ পাহারা বসানো হল| এর পরে এই ধরনের ফোন| তবে, এ সব করে আমাদারে কণ্ঠরোধ করা যাবে না| তাঁর প্রশ্ন, আজকে আমরা আক্রমণের শিকার, কাল কার পালা কে জানে? উল্লেখ্য, গত সপ্তাহে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভাপতি কানহাইয়া কুমারকে দেশদ্রোহীতার অভিযোগে গ্রেফতার করে পুলিশ| সেই ঘটনায় প্রতিবাদী ছাত্রদের পাশে দাঁড়িয়েছিলেন ইয়েচুরি| দলের একটা অংশের মতে, সেই কারণেই এই হুমকি দেওয়া হয়েছে তাঁকে|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top