News Flash

  • Home
  • খেলা
  • রঞ্জি ট্রফি :‌ আজ থেকে বিদর্ভের মুখোমুখি ত্রিপুরা
Image

রঞ্জি ট্রফি :‌ আজ থেকে বিদর্ভের মুখোমুখি ত্রিপুরা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ ডিসেম্বর।।প্রস্তুতি সেরে নিলেন ত্রিপুরার ক্রিকেটাররা। আজ থেকে বিদর্ভের মুখোমুখি হবে ত্রিপুরা। নাগপুরের সিভিল লাইনস মাঠে হবে ম্যাচটি। রণজি ট্রফি ক্রকেটে। গুরুত্বপূর্ণ ওই ম্যাচে মাঠে নামার আগে সোমবার সিভিল লাইনস মাঠে  শেষ অনুশীলন করে নিলেন মণিশঙ্কর মুড়া সিং-‌রা। সিভিল লাইনস মাঠের ২২ গজে দিনের শুরুতে বোলারদের সাহায্য করলেও ম্যাচ যত গড়াবে ততই ব্যাটসম্যানদের দখলে চলে যাবে। ফলে যে দলই আজ টসে জয়লাভ করবে সেই দলই সম্ভবত প্রথমে ফিল্ডিং নেবে। ম্যাচে ত্রিপুরার প্রথম একাদশে একটি পরিবর্তন হবে। চোট থাকা রাণা দত্ত-‌র পরিবর্তে প্রথম একাদশে জায়গা পাবেন অজয় সরকার। সোমবার সকালে সিভিল লাইনস মাঠে প্রায় ৩ ঘন্টা অনুশীলন করেন ত্রিপুরার ক্রিকেটাররা। শুরুতে কন্ডিশনিং, মাঝে ফিল্ডিং এবং শেষে নেটে অনুশীলন করেন শ্রীদাম-‌রা। ঘরের মাঠে ত্রিপুরার দুই ওপেনার বিক্রম কুমার দাস এবং বিশাল ঘোষ তেমন রান পাননি। বিদর্ভ ম্যাচে ভালো ফলাফল করতে হলে ওই দুই ব্যাটসম্যানকে ব্যাট হাতে জ্বলে উঠতে হবেই। এছাড়া সুদীপ চ্যাটার্জি,ঋদ্ধিমান সাহা এবং রজত দে-‌কে বড় ইনিংস খেলতে হবে। অভিষেক ম্যাচেই দুই ইনিংসে অর্ধতরান করে মনোবল অনেকটাই বাড়িয়ে নিয়েছিলেন শ্রীদাম পাল। ফলে শ্রীদামের দিকেও নজর থাকবে সবার। বল হাতে স্পিডস্টার মণিশঙ্কর শেষ ম্যাচে ১০ উইকেট নিয়ে নিজের পারফরম্যান্সের জানান দেন। দলের বাকি বোলারদেরও জ্বলে উঠতে হবে বিদর্ভ ম্যাচে। এদিকে বিদর্ভের বিরুদ্ধে পয়েন্ট পেয়ে মনোবল আরও বাড়িয়ে নিতে বদ্ধপরিকর ত্রিপুরার ক্রিকেটাররা। এদিন অনুশীলনেও যথেষ্ট সিরিয়াস লক্ষ্য করা গেছে ত্রিপুরার ক্রিকেটারদের।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top