ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ ডিসেম্বর।।প্রস্তুতি সেরে নিলেন ত্রিপুরার ক্রিকেটাররা। আজ থেকে বিদর্ভের মুখোমুখি হবে ত্রিপুরা। নাগপুরের সিভিল লাইনস মাঠে হবে ম্যাচটি। রণজি ট্রফি ক্রকেটে। গুরুত্বপূর্ণ ওই ম্যাচে মাঠে নামার আগে সোমবার সিভিল লাইনস মাঠে শেষ অনুশীলন করে নিলেন মণিশঙ্কর মুড়া সিং-রা। সিভিল লাইনস মাঠের ২২ গজে দিনের শুরুতে বোলারদের সাহায্য করলেও ম্যাচ যত গড়াবে ততই ব্যাটসম্যানদের দখলে চলে যাবে। ফলে যে দলই আজ টসে জয়লাভ করবে সেই দলই সম্ভবত প্রথমে ফিল্ডিং নেবে। ম্যাচে ত্রিপুরার প্রথম একাদশে একটি পরিবর্তন হবে। চোট থাকা রাণা দত্ত-র পরিবর্তে প্রথম একাদশে জায়গা পাবেন অজয় সরকার। সোমবার সকালে সিভিল লাইনস মাঠে প্রায় ৩ ঘন্টা অনুশীলন করেন ত্রিপুরার ক্রিকেটাররা। শুরুতে কন্ডিশনিং, মাঝে ফিল্ডিং এবং শেষে নেটে অনুশীলন করেন শ্রীদাম-রা। ঘরের মাঠে ত্রিপুরার দুই ওপেনার বিক্রম কুমার দাস এবং বিশাল ঘোষ তেমন রান পাননি। বিদর্ভ ম্যাচে ভালো ফলাফল করতে হলে ওই দুই ব্যাটসম্যানকে ব্যাট হাতে জ্বলে উঠতে হবেই। এছাড়া সুদীপ চ্যাটার্জি,ঋদ্ধিমান সাহা এবং রজত দে-কে বড় ইনিংস খেলতে হবে। অভিষেক ম্যাচেই দুই ইনিংসে অর্ধতরান করে মনোবল অনেকটাই বাড়িয়ে নিয়েছিলেন শ্রীদাম পাল। ফলে শ্রীদামের দিকেও নজর থাকবে সবার। বল হাতে স্পিডস্টার মণিশঙ্কর শেষ ম্যাচে ১০ উইকেট নিয়ে নিজের পারফরম্যান্সের জানান দেন। দলের বাকি বোলারদেরও জ্বলে উঠতে হবে বিদর্ভ ম্যাচে। এদিকে বিদর্ভের বিরুদ্ধে পয়েন্ট পেয়ে মনোবল আরও বাড়িয়ে নিতে বদ্ধপরিকর ত্রিপুরার ক্রিকেটাররা। এদিন অনুশীলনেও যথেষ্ট সিরিয়াস লক্ষ্য করা গেছে ত্রিপুরার ক্রিকেটারদের।

রঞ্জি ট্রফি : আজ থেকে বিদর্ভের মুখোমুখি ত্রিপুরা
Tags:
Releated Posts
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…
‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…
নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…


















