News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কল্যাণপুরে এক লক্ষ মাছের রেণু মেরে ফেলল দুসৃকতিরা
Image

কল্যাণপুরে এক লক্ষ মাছের রেণু মেরে ফেলল দুসৃকতিরা

নিজস্ব প্রতিনিধি, কল্যাণপুর, ১৭ ডিসেম্বর৷৷ কল্যাণপুরের দক্ষিণ ঘিলাতলীর রাধামোহন কর দীর্ঘ্য প্রায় আট দশ বছর ধরে মাছের চাষ করে আসছেন৷ এই মাছ চাষ করেই তার সংসার চলে৷ শুক্রবার সকালে তিনি হটাৎই প্রত্যক্ষ করেন যে মাছের রেনু গুলো তিনি চাষ করেছিলেন সে গুলো মরে পুকুরে ভেসে উঠেছে৷ তিনি আশঙ্কা করেন তার পুকুরে কেও বিষ প্রয়োগ করেছে৷ কিন্ত নির্বিরোধী ওই ব্যক্তির সাথে কারো কোন শত্রুতা নেই৷ তাহলে কে অকারণে তার পুকুরে বিষ দেবে৷ প্রায় এক লাখ মাছের রেনুর চাষ করেছিলেন তিনি৷ উপায়ন্তর না দেখে তিনি কল্যাণপুর থানায় ফোন করেন৷ এর পর একজন সাব ইন্সপেক্টর ঘটনাস্থলে যান৷ ওই সাব ইন্সপেক্টর সব খতিয়ে দেখেন৷ তিনি জানান পুকুরে বিষাক্ত গ্যাস জমেও এমন হতে পারে৷ কারণ পুকুরের জল তেমন ভালো না বলে পুলিশের অভিমত৷ এদিকে ওই মৎস চাষী থানায় কোন লিখিত অভিযোগও জমা দেন নি৷ জানা গেছে বিষ প্রয়োগ হলে সব মাছ মারা যাবার কথা থাকলেও কিছু কিছু মাছ জীবিত ছিলো৷ এই ঘটনায় ওই মাছ চাষীর প্রায় পাঁচ ছয় লাখ টাকার ক্ষতি হয় বলে জানা গেছে৷

Releated Posts

ডিজিটাল প্রযুক্তির সাহায্যে উদ্ধার ১২টি হারিয়ে যাওয়া স্মার্টফোন, প্রকৃত মালিকদের হাতে তুলে দিল সোনামুড়া থানার পুলিশ

সোনামুড়া, ৩১ জুলাই: ডিজিটাল প্রযুক্তি ও বৈজ্ঞানিক তদন্ত পদ্ধতির মাধ্যমে হারিয়ে যাওয়া ১২টি স্মার্টফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের…

ByByReshmi Debnath Jul 31, 2026

মতিনগর-বটতলা সীমান্ত সড়কে ২২.৫ কেজি গাঁজা উদ্ধার, তদন্ত শুরু সোনামুড়া থানার

আগরতলা, ৩১ জুলাই: সোনামুড়া থানার পুলিশের রাতভর মোবাইল ডিউটির সময় মতিনগর-বটতলা সীমান্ত সড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় ২২ কেজি…

ByByTaniya Chakraborty Jul 31, 2026

কমিউনিটি হেলথ অফিসার নিয়োগ সংক্রান্ত পরীক্ষায় কোনও ধরণের অনিয়ম হয়নি: স্বাস্থ্য দপ্তরের সচিব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই:জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে কমিউনিটি হেলথ অফিসার নিয়োগ সংক্রান্ত পরীক্ষায় কোনও ধরণের অনিয়ম হয়নি।…

ByByReshmi Debnath Jul 30, 2026

নাতনিকে স্কুলের গাড়িতে তুলে বাড়ি ফেরার পথে গাছের ডাল ভেঙে পড়ে মহিলার মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৩০ জুলাই: নাতনিকে স্কুলের গাড়িতে তুলে বাড়ি ফেরার পথে গাছের ডাল ভেঙে পড়ে মৃত্যু হল…

ByByReshmi Debnath Jul 30, 2026
Scroll to Top