News Flash

  • Home
  • খেলা
  • শিমোগায় প্রথম জাতীয় অনূর্ধ্ব-১৫ বালিকাদের ক্রিকেটে রাজ্যদল ঘোষিত
Image

শিমোগায় প্রথম জাতীয় অনূর্ধ্ব-১৫ বালিকাদের ক্রিকেটে রাজ্যদল ঘোষিত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ ডিসেম্বর।। ত্রিপুরার প্রথম ম্যাচ হিমাচল প্রদেশের বিরুদ্ধে। খেলা ২৬ ডিসেম্বর। গ্রুপে আরো চারটি দল হলো বেঙ্গল, উত্তরাখণ্ড, বিদর্ভ ও তামিলনাড়ু। বিসিসিআই আয়োজিত মেয়েদের অনূর্ধ্ব ১৫ এক দিবসীয় ট্রফি ২০২২-২৩ টুর্নামেন্টের জন্য ১৩ জন ক্রিকেটারকে নিয়ে দল গঠন করা হয়েছে। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের সচিব তাপস ঘোষ এক বিবৃতিতে রাজ্য দলের নির্বাচিত ক্রিকেটারদের নাম ঘোষণা করেছেন। প্রথমবারের মতো গঠিত রাজ্য দলকে নেতৃত্ব দেবে অস্মিতা দেবনাথ। ডেপুটি হিসেবে রয়েছে তানিয়া দেব। এছাড়া, অন্যান্য ক্রিকেটাররা হলো অঙ্কিতা তাঁতি উড়িয়া, রিফু দেববর্মা, অনিতা নোয়াতিয়া, অর্পিতা দত্ত, অর্পিতা দেবনাথ, অস্মিতা দাস, দেবী সেন, গিয়া মন্ডল, মৌমিতা সাহা, স্নিধা সরকার ও সোহাদ্রিতা দেব। সাপোর্ট স্টাফ হিসেবে রয়েছেন ম্যানেজার নিবেদিতা দে, কোচ পীযূষ দেব, ট্রেইনার বাপী বিশ্বাস, ফিজিওথেরাপিস্ট মিষ্টি দেব ও অবজারভার সুজয়িতা রায়। নির্বাচিত ক্রিকেটারদের আগামী ১৯ ডিসেম্বর এমবিবি স্টেডিয়ামে রিপোর্ট করতে বলা হয়েছে। উল্লেখ্য, রাজ্য দলের দ্বিতীয় ম্যাচ বেঙ্গলের বিরুদ্ধে, ২৮ ডিসেম্বর। তৃতীয় ম্যাচ উত্তরাখণ্ডের বিরুদ্ধে, ৩০ ডিসেম্বর। চতুর্থ ম্যাচ বিদর্ভের বিরুদ্ধে, ১ জানুয়ারি এবং পঞ্চম তথা গ্রুপ লীগের অন্তিম ম্যাচ তামিলনাড়ুর বিরুদ্ধে, ৩ জানুয়ারি।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top