News Flash

  • Home
  • দিনের খবর
  • মুম্বইয়ের পারেখ হাসপাতালের কাছে আগুন, অন্যত্র নিয়ে যাওয়া হল রোগীদের
Image

মুম্বইয়ের পারেখ হাসপাতালের কাছে আগুন, অন্যত্র নিয়ে যাওয়া হল রোগীদের

মুম্বই, ১৭ ডিসেম্বর (হি.স.): মুম্বইয়ের ঘাটকোপার এলাকায় আগুন লাগল পারেখ হাসপাতালের কাছে। শনিবার হাসপাতালের কাছে বিশ্বাস বিল্ডিংয়ের অবস্থিত জুনো পিৎজা রেস্তোরাঁয় আগুন লাগে, মুহূর্তের মধ্যেই আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছয় দমকলের ৮টি ইঞ্জিন।

অগ্নিকাণ্ডের সময় পারেখ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ২২ জন রোগী, প্রায় সকলেই শ্বাসকষ্ট অনুভব করেন। তারপর সমস্ত রোগীদের অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দমকল কর্মীদের দীর্ঘ সময়ের প্রয়াসের পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে।

Releated Posts

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026

রাজস্থানের পুরভোটে ৩৬ বছরের দখল হারাল বিজেপি, অজমেরে ‘কিংমেকার’ নির্দলরা

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের অজমের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি আসন দখল করল কংগ্রেস। ৮০টি ওয়ার্ডের মধ্যে…

ByByNews Desk Sep 14, 2026

স্বীকৃতিহীন হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তে রাজ্যকে সতর্ক করল কাউন্সিল

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top