News Flash

  • Home
  • প্রধান খবর
  • স্মৃতির ‘মিস ইন্ডিয়া’ প্রতিযোগিতার ভিডিয়ো পোস্ট টিএমসি-র মুখপাত্রর, পাল্টা তোপ লকেটের
Image

স্মৃতির ‘মিস ইন্ডিয়া’ প্রতিযোগিতার ভিডিয়ো পোস্ট টিএমসি-র মুখপাত্রর, পাল্টা তোপ লকেটের

কলকাতা, ১৬ ডিসেম্বর (হি. স.) : শুক্রবার তৃণমূল মুখপাত্র রিজু দত্ত নিজের টুইটার হ্যান্ডেলে ১৯৯৮ সালের মিস ইন্ডিয়ায় স্মৃতি ইরানির একটি ভিডিয়ো শেয়ার করেছেন। আর এই নিয়েই কড়া ভাষায় প্রতি আক্রমণ শানিয়েছেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়।

টুইটারে কড়া ভাষায় লকেট চট্টোপাধ্যায় জানিয়েছেন, “এই ধরনের নারীবিদ্বেষী মানসিকতার ব্যক্তিকে তৃণমূলের মুখপাত্র করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ধিক্কার। এই ব্যক্তির মহিলাদের প্রতি কিংবা মহিলাদের নিজেদের জীবন বেছে নেওয়ার প্রতি কোনও সম্মান নেই। মহিলাদের উপর অপরাধ বাড়ার জন্য এই ধরনের লোকেরাই দায়ী।”

ঘটনার কেন্দ্রে শাহরুখ-দীপিকা অভিনীত নতুন ছবি ‘পাঠান’-এর একটি গানের দৃশ্য। এ নিয়ে জোর বিতর্ক তৈরি হয়েছে। গানের একটি দৃশ্যে গেরুয়া রঙের বিকিনিতে দেখা গিয়েছে দীপিকা পাডুকোনকে। আর এই নিয়েই বয়কটের দাবিতে সরব হয়েছে বিভিন্ন মহল। বৃহস্পতিবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এসে শাহরুখ খানও এই বিতর্কের বিষয়ে উষ্মাপ্রকাশ করেছেন। এই বিতর্কের মধ্যেই রিজুর টুইটারে মিস ইন্ডিয়ায় স্মৃতি ইরানির একটি ভিডিয়ো শেয়ার। এবং, তাৎক্ষণিক তোপ লকেটের।

Releated Posts

জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…

ByByNews Desk Jun 17, 2026

জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…

ByByNews Desk Jun 17, 2026

ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত

জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…

ByByNews Desk Jun 17, 2026

এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন

বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top