নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ ডিসেম্বর৷৷ বুধবার রাতে কৈলাসহর জেলাশাসকের অফিসের সামনে এক পুলিশ কর্মী সহ তার সঙ্গে থাকা চারজনকে প্রাণঘাতী হামলা করে একদল দুষৃকতী৷ কৈলাসহর শান্তিপুর এলাকার বাসিন্দা জীবন দাস পেশায় পুলিশ কর্মী বলে জানা যায়৷ পাশাপাশি তার জেলা শাসকের অফিসের সামনে একটি দোকান রয়েছে বলে জানা যায়৷ অভিযোগ বুধবার রাতে দোকান মেরামতি করার জন্য মিস্ত্রিকে নিয়ে দোকানে যান৷ তিন বন্ধুর পাশে এক বন্ধুর গাড়ি দোকানের পাশে রাখা ছিল বলে জানা যায়৷ পাশাপাশি দোকানে মেরামতির কাজ করছিলেন মিস্ত্রি৷ সেই সময়েই দোকানের পাশে থামানো গাড়িটিকে বিপরীত দিক থেকে একটি গাড়ি এসে ধাক্কা মারে৷ তার প্রতিবাদ করে জীবন দাস সহ তিন বন্ধু৷ অভিযোগ সেই গাড়িটি পালিয়ে যায় ঘটনাস্থল থেকে৷ ১৫ থেকে ২০ মিনিটের মধ্যেই ৬-৭ জনুষৃকতীরা গাড়ি বোঝাই করে এসে জীবন দাসের দোকানে প্রবেশ করে৷ এরপর মাটিতে ফেলে বেধড়ক মারধর করা হয় জীবন দাস সহ তার সঙ্গে থাকা তিন বন্ধুকে৷ জীবন দাসের পেটের মধ্যে চাকু ঢুকিয়ে দেয় বলে অভিযোগ৷ অল্পের জন্য রক্ষা পায় জীবন দাস৷ প্রত্যক্ষদর্শীরা দেখতে পেয়ে জীবন দাস এবং তার তিন বন্ধুকে চিকিৎসার জন্য কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে আসা হয়৷ বর্তমানে আহতরা কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন৷ অন্যদিকে খবর পাঠানো হয় কৈলাসহর থানায়৷ কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে ছুটে যান কৈলাসহর থানার পুলিশ৷ এই ঘটনায় চাপা উত্তেজনা বিরাজ করছে সংশ্লিষ্ট এলাকা জুড়ে৷

কৈলাসহরে পুলিশকর্মী সহ চারজনের উপর দুসৃকতিদের সশস্ত্র হামলা
Tags:
Releated Posts
২০২০ সালের আইন অমান্য আন্দোলনের মামলায় আদালতে হাজির বিধায়ক বীরজিত সিনহা ও আইনজীবী পূজন বিশ্বাস
আগরতলা, ১০ জুন: ২০২০ সালে কংগ্রেসের ডাকা আইন অমান্য আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একটি মামলায় বুধবার আদালতে…
চুরাইবাড়িতে পারিবারিক বিবাদে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৬, তদন্তে পুলিশ
নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১০ জুন: উত্তর ত্রিপুরার চুরাইবাড়ি থানার অন্তর্গত দক্ষিণ বাঘন গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ড এলাকায় পারিবারিক…
যুবরাজনগরে বিএসএফ-পুলিশের যৌথ অভিযানে উদ্ধার প্রায় ২০ গবাদি পশু, পাচারচক্রের সন্ধানে তদন্ত
নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১০ জুন: গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে উত্তর ত্রিপুরার যুবরাজনগর বিধানসভা এলাকার ৬ নম্বর ওয়ার্ডে যৌথ অভিযান…
আইলজিট্রন টেকনোলজিসের নামে চাকরির প্রতারণা, সতর্কবার্তা সংস্থার
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: আইলজিট্রন টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের নামে ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের ঘটনায় উদ্বেগ প্রকাশ…

















