News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কৈলাসহরে পুলিশকর্মী সহ চারজনের উপর দুসৃকতিদের সশস্ত্র হামলা
Image

কৈলাসহরে পুলিশকর্মী সহ চারজনের উপর দুসৃকতিদের সশস্ত্র হামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ ডিসেম্বর৷৷ বুধবার রাতে কৈলাসহর জেলাশাসকের অফিসের সামনে এক পুলিশ কর্মী সহ তার সঙ্গে থাকা চারজনকে প্রাণঘাতী হামলা করে একদল দুষৃকতী৷ কৈলাসহর শান্তিপুর এলাকার বাসিন্দা জীবন দাস  পেশায় পুলিশ কর্মী বলে জানা যায়৷ পাশাপাশি তার জেলা শাসকের অফিসের সামনে একটি দোকান রয়েছে বলে জানা যায়৷ অভিযোগ বুধবার রাতে  দোকান মেরামতি করার জন্য মিস্ত্রিকে নিয়ে দোকানে যান৷ তিন বন্ধুর পাশে এক বন্ধুর গাড়ি  দোকানের পাশে রাখা ছিল বলে জানা যায়৷ পাশাপাশি দোকানে মেরামতির কাজ করছিলেন মিস্ত্রি৷ সেই সময়েই দোকানের পাশে থামানো গাড়িটিকে বিপরীত দিক থেকে একটি গাড়ি এসে ধাক্কা মারে৷  তার প্রতিবাদ করে জীবন দাস সহ তিন বন্ধু৷  অভিযোগ সেই গাড়িটি পালিয়ে যায় ঘটনাস্থল থেকে৷ ১৫ থেকে ২০ মিনিটের মধ্যেই ৬-৭ জনুষৃকতীরা গাড়ি বোঝাই করে এসে জীবন দাসের দোকানে প্রবেশ করে৷ এরপর মাটিতে ফেলে বেধড়ক মারধর করা হয় জীবন দাস সহ তার সঙ্গে থাকা তিন বন্ধুকে৷ জীবন দাসের পেটের মধ্যে চাকু ঢুকিয়ে দেয় বলে অভিযোগ৷ অল্পের জন্য রক্ষা পায় জীবন দাস৷ প্রত্যক্ষদর্শীরা দেখতে পেয়ে জীবন দাস এবং তার তিন বন্ধুকে  চিকিৎসার জন্য কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে আসা হয়৷ বর্তমানে আহতরা কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন৷ অন্যদিকে খবর পাঠানো হয় কৈলাসহর থানায়৷ কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে ছুটে যান কৈলাসহর থানার পুলিশ৷  এই ঘটনায় চাপা উত্তেজনা বিরাজ করছে সংশ্লিষ্ট এলাকা জুড়ে৷

Releated Posts

দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান: বুধবার থেকে শুরু জেলা স্তরের প্রশিক্ষণ পর্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ আগস্ট: নির্ধারিত কর্মসূচি হাতে নিয়ে সাংগঠনিক কার্যক্রমে জোর দিচ্ছে প্রদেশ বিজেপি। দলের উদ্যোগে শুরু…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

মাতাবাড়িতে একাধিক সাংগঠনিক কর্মসূচিতে প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়, ৬৭ ভোটারের বিজেপিতে যোগদান

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৪ আগস্ট: সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও জনসংযোগ সম্প্রসারণের লক্ষ্যে মঙ্গলবার দিনভর ৩২ মাতাবাড়ি বিধানসভা এলাকায় একাধিক কর্মসূচিতে অংশ…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক আটক, চাঞ্চল্য

আগরতলা, ৪ আগস্ট: নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে একটি বেকারি কারখানায় প্রবেশ এবং ব্ল্যাকমেইলের চেষ্টার অভিযোগে এক যুবককে আটক…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

বকেয়া সুবিধা ও নিয়োগের দাবিতে সরব ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আগরতলা, ৪ আগস্ট: কর্মচারীদের দীর্ঘদিনের বিভিন্ন দাবি-দাওয়া বাস্তবায়নের দাবিতে সরব হয়েছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ফেডারেশন এবং ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 4, 2026
Scroll to Top