News Flash

  • Home
  • দেশ
  • এবার আর্থিক তছরুপ মামলায় ওডিশার ‘সিরিয়াল ব্ল্যাকমেলার’ অর্চনা নাগকে গ্রেফতার করল ইডি
Image

এবার আর্থিক তছরুপ মামলায় ওডিশার ‘সিরিয়াল ব্ল্যাকমেলার’ অর্চনা নাগকে গ্রেফতার করল ইডি

ভুবনেশ্বর, ১৩ ডিসেম্বর (হি.স.): প্রভাবশালীদের যৌনতার জালে জড়িয়ে তাঁদের ব্ল্যাকমেল করে লক্ষ লক্ষ টাকা হাতানোর অভিযোগে ওডিশার ‘সিরিয়াল ব্ল্যাকমেলার’ অর্চনা নাগকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। গত অক্টোবর মাসে অর্চনাকে প্রথমে গ্রেফতার করা হয়েছিল। সেই মামলার তদন্তে নেমে সম্প্রতি অর্চনাকে হেফাজতে নিয়েছিল ইডি। মঙ্গলবারই সেই হেফাজতের মেয়াদ শেষ হয়। মঙ্গলবার আর্থিক তছরুপের মামলায় অর্চনাকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
হেফাজতে থাকাকালীন অর্চনা তদন্তে সহযোগিতা করছেন না বলে অভিযোগ করেছে ইডি। জেরা পর্বে মুখ খুলছেন না অর্চনা। যার জেরে ব্যাহত হচ্ছে তদন্তপ্রক্রিয়া। এমনটাই দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যদিও ইডির দাবি অস্বীকার করেছেন অর্চনার আইনজীবী।
প্রভাবশালীদের সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে তাঁদের যৌনতার ফাঁদে ফেলে ব্ল্যাকমেল করে অর্চনা লক্ষ লক্ষ টাকা হাতিয়েছেন বলে অভিযোগ। সহজে টাকা রোজগারের জন্যই এই কারবার চালাতেন বলে তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এই কারবারে অর্চনার স্বামী জগবন্ধু চাঁদও জড়িত বলে অভিযোগ। তাঁকেও গ্রেফতার করা হয়েছে।
অর্চনা ও তাঁর স্বামীর গ্রেফতারের পর থেকেই এই ঘটনায় একের পর এক তথ্য পাওয়া গিয়েছে বলে দাবি করেছে ইডি। তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোটি টাকার লেনদেনের হদিস পাওয়া গিয়েছে বলেও দাবি করা হয়েছে। অর্চনা ও তাঁর স্বামী জগবন্ধুকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চান তদন্তকারীরা।

Releated Posts

ব্রিকসের নৈশভোজের মেনু নিয়ে রাহুলের পোস্টে বিজেপির ক্ষোভ, পাশে সমাজবাদী পার্টি

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস শীর্ষ সম্মেলনের নৈশভোজের মেনু নিয়ে কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর…

ByByNews Desk Sep 14, 2026

হায়দরাবাদে নাবালিকাকে মাদক খাইয়ে যৌন নির্যাতনের অভিযোগ, ৯ জন গ্রেফতার

হায়দরাবাদ, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): হায়দরাবাদের কাছে মেদচল-মালকাজগিরি জেলায় ১৬ বছরের এক নাবালিকাকে মাদক খাইয়ে অপহরণ করে তিন দিন…

ByByNews Desk Sep 14, 2026

হাবড়ায় ১৪ বছরের নাবালিকাকে মাদক খাইয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার দুই যুবক

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হাবড়া এলাকায় ১৪ বছরের এক নাবালিকাকে মাদক মেশানো পানীয় খাইয়ে ধর্ষণের…

ByByNews Desk Sep 14, 2026

দেশজুড়ে গণেশ চতুর্থীর উৎসব, মহারাষ্ট্রের মন্দির ও প্যান্ডেলে ভক্তদের ঢল

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহারাষ্ট্র-সহ দেশের বিভিন্ন প্রান্তে সোমবার মহা উৎসাহ, ধর্মীয় আবেগ ও ভক্তির সঙ্গে পালিত হচ্ছে…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top