News Flash

  • Home
  • প্রধান খবর
  • কাবুলের হোটেলে হামলার দায় স্বীকার করল আইএস, নিহত ৩ জঙ্গি
Image

কাবুলের হোটেলে হামলার দায় স্বীকার করল আইএস, নিহত ৩ জঙ্গি

কাবুল, ১৩ ডিসেম্বর (হি. স.) : কাবুলে বিদেশি ব্যবসায়ীদের হোটেলে হামলা চালানোর ঘটনায় নিরাপত্তা বাহিনীর হাতে খতম হয়েছে হামলার সঙ্গে জড়িত তিন জঙ্গি। কাবুলের শহর-ই-নাউ এলাকায় হামলা হওয়া ওই হোটেলের কাছে থাকা হাসপাতালে ২১ জনকে ভর্তি করানো হয়। এদের মধ্যে তিনজন মারা গিয়েছেন।এই হামলার দায় স্বীকার করল ইসলামিক স্টেট (আইএস) ।

কাবুলের হামলার আইসিস জঙ্গি গোষ্ঠীর তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, তাদের দুই কর্মী কাবুলে চিনা কূটনীতিক এবং ব্যবসায়ীরা থাকা অবস্থায় একটি বড় হোটেলে আক্রমণ করে। যেখানে তারা দু’টি ব্যাগে লুকিয়ে রাখা বিস্ফোরকের মাধ্যমে বিস্ফোরণ ঘটায়। তাদের সদস্যরা হোটেলের অতিথিদের লক্ষ্য করে গুলি চালায় বলেও আইএস বিবৃতিতে জানিয়েছে। হামলার সময় দুই বিদেশি ব্যবসায়ী হোটেলের বারান্দা থেকে লাফ দিয়ে পালানোর সময় আহত হন।

তালিবান মুখপাত্র খালিদ জাদরান বলেছেন, “হামলাটি কয়েক ঘণ্টা ধরে চালানো হয়। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।” ঘটনাচক্রে, দূতাবাসের সুরক্ষার বিষয়ে আলোচনা করার জন্য আফগান উপ-বিদেশমন্ত্রীর সঙ্গে চিনের রাষ্ট্রদূতের দেখা করার একদিন পরেই এই হামলার ঘটনা ঘটে।প্রসঙ্গত সোমবার প্রবল বিস্ফোরণে কেঁপে ওঠে কাবুলের লংগান হোটেল। তার পরেই এক নাগাড়ে গুলি চলতে থাকে হোটেলের ভিতরে। আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা শহরে।

Releated Posts

ধার সড়ক দুর্ঘটনায় মৃত বেড়ে ১৬, গণদাহ সম্পন্ন

ভোপাল/ধার, ৩০ এপ্রিল (আইএএনএস): মধ্যপ্রদেশের ধার জেলা-র মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬। আহত আরও চার…

ByByNews Desk Apr 30, 2026

হাসপাতালের দেওয়াল ধস: ঘটনাস্থল পরিদর্শনে লোকায়ুক্ত, স্বতঃপ্রণোদিত তদন্তের নির্দেশ

বেঙ্গালুরু, ৩০ এপ্রিল (আইএএনএস): কর্নাটকের কর্নাটক লোকায়ুক্ত বিচারপতি বি.এস. পাটিল বৃহস্পতিবার বোয়ারিং হাসপাতালের প্রাচীর ধসের ঘটনাস্থল পরিদর্শন করে…

ByByNews Desk Apr 30, 2026

লেহ-এ পৌঁছলেন স্বরাষ্ট্রমন্ত্রী, বুদ্ধের পবিত্র অবশেষের আন্তর্জাতিক প্রদর্শনীতে যোগ দেবেন অমিত শাহ

শ্রীনগর, ৩০ এপ্রিল (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৃহস্পতিবার লেহ-এ পৌঁছেছেন। তিনি ভগবান বুদ্ধের পবিত্র অবশেষের প্রথম আন্তর্জাতিক…

ByByNews Desk Apr 30, 2026

তৃণমূল ফিরলে ৬ মে শপথ নেবে নতুন মন্ত্রিসভা: ফিরহাদ হাকিম

কলকাতা, ৩০ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ফের ক্ষমতায় এলে আগামী ৬ মে নতুন মন্ত্রিসভা শপথ নেবে বলে…

ByByNews Desk Apr 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top