News Flash

Image

মরিয়নিতে ভাইয়ের সামনে হাতির হামলায় মৃত্যু বোনের, আহত মা

মরিয়নি (অসম), ১৩ ডিসেম্বর (হি.স.) : মরিয়নিতে ভাইয়ের সামনে হাতির হামলায় মৃত্যু ছোট বোনের। একই ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন মা। চা গাছের নীচে লুকিয়ে কোনওরকম প্রাণরক্ষা ভাইয়ের।

প্রাপ্ত খবরে প্রকাশ, আজ মঙ্গলবার ভোররাতে মরিয়নির বিজয়পুরে গিবন অভয়ারণ্য থেকে বুনো হাতির পাল এসে হানা দিয়ে ব্যাপক উপদ্ৰব চালায়৷ হাতির দল হানা দিয়েছে শুনে পিতৃহারা বিশাল গগৈ তার মা লক্ষ্মীমাই গগৈ এবং ছোট বোন নবম শ্ৰেণির ছাত্রী বরষাকে সঙ্গে নিয়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ঘর থেকে বেরিয়েছিলেন। তখনই চা গাছের ঝোপ থেকে একটি হাতি এসে তাদের ওপর হামলা চালায়। হাতিটি কিশোরী বরষাকে তার শূড় দিয়ে প্যাঁচিয়ে আছড়ে মেরে ফেলে। মেয়েকে রক্ষা করতে গেলে তার মাকে পা দিয়ে লাথি মেরে ছুঁড়ে ফেল হাতিটি। এদিকে মা ও বোনের ওপর হাতিটি হামলা চালিয়েছে দেখে, চা গাছের নীচে গিয়ে আত্মরক্ষা করে বিশাল।

নিহত বরষা মরিয়নি জঙ্গল ব্লক হাইস্কুলের নবম শ্রেণির ছাত্ৰী ছিল৷ বুনো হাতির আক্ৰমণে আহত লক্ষ্মীমাই গগৈকে যোরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভরতি করা হয়েছে৷

Releated Posts

দক্ষিণ গারো হিলসে হাসপাতালের পরিকাঠামো উন্নয়নের কাজ দ্রুত শেষ করার নির্দেশ মুখ্যমন্ত্রী কনরাড সাংমার

শিলং, ৯ জুলাই (আইএএনএস): মেঘালয়ের দক্ষিণ গারো হিলস জেলার বাঘমারা সিভিল হাসপাতালের চলমান ও প্রস্তাবিত পরিকাঠামো উন্নয়নের কাজ…

ByByNews Desk Jul 9, 2026

অসমের ছয় সম্প্রদায়কে এসটি মর্যাদা দেওয়ার সময়সীমা জানানো সম্ভব নয়, জানালেন মন্ত্রী রণোজ পেগু

গুয়াহাটি, ৯ জুলাই (আইএএনএস): অসমের ছয়টি সম্প্রদায়কে তফসিলি উপজাতি (এসটি) মর্যাদা দেওয়ার বহুদিনের দাবির বিষয়ে এখনও কোনও নির্দিষ্ট…

ByByNews Desk Jul 9, 2026

গুয়াহাটির চাপ কমাতে গড়ে উঠবে একাধিক স্যাটেলাইট শহর, ঘোষণা হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ৯ জুলাই (আইএএনএস): অসমের রাজধানী গুয়াহাটির উপর ক্রমবর্ধমান জনসংখ্যা ও পরিকাঠামোগত চাপ কমাতে শহরকে ঘিরে একাধিক আন্তঃসংযুক্ত…

ByByNews Desk Jul 9, 2026

প্রবীণ ও দিব্যাঙ্গদের বাড়িতেই পৌঁছে যাবে রেশন, ঘোষণা হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ৯ জুলাই (আইএএনএস): প্রবীণ নাগরিক এবং শারীরিকভাবে বিশেষভাবে সক্ষম (দিব্যাঙ্গ) যাঁরা ন্যায্যমূল্যের দোকান থেকে নিজেরা মাসিক রেশন…

ByByNews Desk Jul 9, 2026
Scroll to Top