News Flash

  • Home
  • খেলা
  •  উদয়পুরে ক্রিকেট খিলপাড়া জয়ী
Image

 উদয়পুরে ক্রিকেট খিলপাড়া জয়ী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ ডিসেম্বর।।জয় পেলো খিলপাড়া কোচিং সেন্টার। শুক্রবার খিলপাড়া সি সি ৮২ রানে পরাজিত করে কে বি আই সি সি ‘‌বি’ দলকে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত হিমাংশু স্মৃতি অনূর্ধ্ব-‌১৩ ক্রিকেটে। কে বি আই মাঠে হয় ম্যাচটি। রাইয়ান উল্লার দুরন্ত অলরাউন্ড পারফরম্যান্সে সহজ জয় পায় খিলপাড়া কোচিং সেন্টার। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে খিলপাড়া কোচিং সেন্টার  দল নির্ধারিত ৪০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৬ রান করে। দলের পক্ষে রাইয়ান উল্লা ১৩৭ বল খেলে ১০ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৯২, ইমরান আহমেদ ৩৯ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ২১ রান করে। জবাবে খেলতে নেমে কে বি আই সি সি ‘‌বি’ দল ব্যাটিং ব্যর্থতায় মাত্র ৮৪ রান করতে সক্ষম হয়। দলের প৭ তন্ময় দাস ২২ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১১ রান করে। খিলপাড়া কোচিং সেন্টারের পক্ষে শামিম  হুসেন (‌২/‌২), ইমরান আহমেদ (‌২/‌১৩) এবং রাইহান উল্লা (‌২/‌২১) সফল বোলার। পর পর দুই ম্যাচে পরাজিত হয়ে অনেকটাই পিছিয়ে পড়েছে কে বি আই সি সি ‘‌বি’ দল।‌‌‌‌

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top