ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ ডিসেম্বর।।জয় পেলো খিলপাড়া কোচিং সেন্টার। শুক্রবার খিলপাড়া সি সি ৮২ রানে পরাজিত করে কে বি আই সি সি ‘বি’ দলকে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত হিমাংশু স্মৃতি অনূর্ধ্ব-১৩ ক্রিকেটে। কে বি আই মাঠে হয় ম্যাচটি। রাইয়ান উল্লার দুরন্ত অলরাউন্ড পারফরম্যান্সে সহজ জয় পায় খিলপাড়া কোচিং সেন্টার। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে খিলপাড়া কোচিং সেন্টার দল নির্ধারিত ৪০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৬ রান করে। দলের পক্ষে রাইয়ান উল্লা ১৩৭ বল খেলে ১০ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৯২, ইমরান আহমেদ ৩৯ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ২১ রান করে। জবাবে খেলতে নেমে কে বি আই সি সি ‘বি’ দল ব্যাটিং ব্যর্থতায় মাত্র ৮৪ রান করতে সক্ষম হয়। দলের প৭ তন্ময় দাস ২২ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১১ রান করে। খিলপাড়া কোচিং সেন্টারের পক্ষে শামিম হুসেন (২/২), ইমরান আহমেদ (২/১৩) এবং রাইহান উল্লা (২/২১) সফল বোলার। পর পর দুই ম্যাচে পরাজিত হয়ে অনেকটাই পিছিয়ে পড়েছে কে বি আই সি সি ‘বি’ দল।

উদয়পুরে ক্রিকেট খিলপাড়া জয়ী
Tags:
Releated Posts
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…
‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…
নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…

















