News Flash

Image

করিমগঞ্জে জনতার হাতে আটক বিহারের দুই গাঁজা পাচারকারী

করিমগঞ্জ (অসম), ৫ ডিসেম্বর (হি.স.) : পুলিশ নয় এবার সাধারণ জনতার হাতে আটক দুই গাঁজা পাচারকারী । অসমের সীমান্ত জেলা করিমগঞ্জ শহরে জনতার হাতে আটক বিহারের দুই গাঁজা পাচারকারী । আজ সোমবার সন্ধ্যায় করিমগঞ্জ শহরের এএসটিসি বাসস্ট্যান্ড এলাকা থেকে বিহারের বৈশালী জেলার দুই গাঁজা পাচারকারীকে আটক করে পুলিশের হাতে তোলে দেন সাধারণ জনতা ।

জানা গেছে যে, করিমগঞ্জ এএসটিসি বাসস্ট্যান্ড থেকে গুয়াহাটির উদ্দেশ্যে যাত্রা করার জন্য শবনম নামের নাইট সুপার গাড়িতে উঠে বিহারের বৈশালী জেলার শিবু কুমার ও রুদাল কুমার । সেই সময় তাদের ব্যাগের কিছু মাদক সামগ্রী রয়েছে বলে সন্দেহ জাগে গাড়ি চালকের । গাড়ি ছাড়ার আগেই তারা খবর দেন করিমগঞ্জের সদর পুলিশ থানায় । শেষে করিমগঞ্জ সদর পুলিশের এক তদন্তকারী দল সেখানে উপস্থিত হয়ে দুই পাচারকারীর ব্যাগে তল্লাশি চালিয়ে বাজেয়াপ্ত করেন পাঁচ কেজি পরিমাণের গাঁজা ।

গাঁজা পাচারের অভিযোগে পুলিশের পক্ষ থেকে বিহারের বৈশালী জেলার শিবু কুমার এবং রুদাল কুমারকে আটক করে নিয়ে যাওয়া হয় করিমগঞ্জ সদর থানায় । তাদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রাখা হয়েছে পুলিশের পক্ষ থেকে । মাদক পাচারের সঙ্গে জড়িত আর কে বা কাহারা রয়েছেন সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে । ধৃত দুই যুবকের বিরুদ্ধে এনডিপিএস এর নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে গ্রেফতার করা হয়েছে ।

Releated Posts

ভারত-ইউরোপীয় ইউনিয়ন সম্পর্ক আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে অসম: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৯ জুন (আইএএনএস): বাণিজ্য, যোগাযোগ ব্যবস্থা এবং কৌশলগত অবস্থানের কারণে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে সম্পর্ক…

ByByNews Desk Jun 9, 2026

অসমে সরকারি কর্মী ও পেনশনভোগীদের ডিএ-ডিআর ২ শতাংশ বৃদ্ধি, জুলাই থেকে কার্যকর: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৯ জুন (আইএএনএস): অসম সরকারের কর্মী ও পেনশনভোগীদের মহার্ঘ ভাতা (ডিএ) এবং মহার্ঘ ত্রাণ (ডিআর) ২ শতাংশ…

ByByNews Desk Jun 9, 2026

মণিপুরে ২৬ দিন ধরে তল্লাশি চললেও এখনও নিখোঁজ ২০ নাগা ও কুকি সম্প্রদায়ের সদস্য

ইম্ফল, ৭ জুন (আইএএনএস): মণিপুরের পাহাড়ি জেলাগুলিতে সশস্ত্র গোষ্ঠীর দ্বারা অপহৃত বলে অভিযোগ ওঠা নাগা ও কুকি সম্প্রদায়ের…

ByByNews Desk Jun 7, 2026

অসমে আসছে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল, চালু হবে ‘ব্লু ভ্যালিজ’ ক্লাস্টার উদ্যোগ

গুয়াহাটি, ৭ জুন (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে ৮ ও ৯ জুন দু’দিনের সফরে…

ByByNews Desk Jun 7, 2026
Scroll to Top