News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • মজুমদার বাজারে দুটি আদর্শ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্বোধন করলেন শিলচরের বিধায়ক
Image

মজুমদার বাজারে দুটি আদর্শ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্বোধন করলেন শিলচরের বিধায়ক

শিলচর (অসম), ৫ ডিসেম্বর (হি.স.) : সমাজকল্যাণ বিভাগের অধীনে ২৫ লক্ষ টাকা বরাদ্ধ অর্থে নির্মিত মজুমদার বাজার এলাকার ২৩২ নম্বর কাশিপুর আদৰ্শ অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং ১২৩ নং মজুমদার বাজার আদৰ্শ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শুভ উদ্বোধন করেছেন শিলচরের বিধায়ক দিপায়ন চক্রবর্তী ।

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ সোমবার বিভিন্ন কার্যসূচির মাধ্যমে দুটি আদর্শ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্বোধন করে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য পেশ করেন শিলচরে বিধায়ক দিপায়ন চক্রবর্তী । বিধায়ক বলেন, এই আদর্শ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মাধ্যমে শিশুদের পরিপূরক পুষ্টি, মৌলিক স্বাস্থ্যসেবা, প্রাক-বিদ্যালয় শিক্ষা সহ সার্বিক বিকাশ সুনিশ্চিত হবে ।

শালচাপড়া আইসিডিএসের অধীনে থাকা সোমবার দুটি কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিডিপিও মনোজ দাস, সাংসদ প্রতিনিধি পুলক দাস, শালচাপড়ার বিজেপির শিলচর মণ্ডল সভাপতি শ্যামল দেব, বিভাগীয় ইজ্ঞিনিয়ার মৃণাল কান্তি দেব, ভূমিদাতা সুধীররঞ্জন নাথ, তারাপুর জিপির ভারপ্রাপ্ত সভাপতি বিদ্যারতন সিংহ, এপি সদস্যা পাঁপড়ি কর্মকার, বিজেপির সংখ্যালঘু মোর্চার মণ্ডল সভাপতি মঞ্জিল আলি বড়ভূইয়া, সুপারভাইজার আবিদা মজুমদার সহ অনেকে ।

Releated Posts

মণিপুর ও মিজোরামে ৫ মাদক কারবারি গ্রেফতার, ৫ কোটি টাকার বেশি হেরোইন উদ্ধার

ইম্ফল/আইজল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুর ও মিজোরামে পৃথক অভিযানে নিরাপত্তা বাহিনী ৫ কোটি ৮ লাখ টাকারও বেশি মূল্যের…

ByByNews Desk Sep 14, 2026

মণিপুরে চারজন নিহতের পর কড়া পদক্ষেপের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

ইম্ফল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরের তামেংলং ও নোনি জেলায় পৃথক হামলায় দুই মহিলা-সহ চারজন নিহত হওয়ার ঘটনায় কড়া…

ByByNews Desk Sep 14, 2026

অসমের পরবর্তী উন্নয়নের ভিত্তি হবে যোগাযোগ ব্যবস্থা: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী উন্নয়ন পর্বের ভিত্তি হিসেবে যোগাযোগ ব্যবস্থাকে গড়ে তোলা হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

অসমে জ্বালানি খাতে বড় বিনিয়োগের সম্ভাবনা, ৮০ হাজার কোটি টাকা বিনিয়োগে তৈরি হবে ৪০ হাজার কর্মসংস্থান: হিমন্ত

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী পর্যায়ের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে জ্বালানি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top