News Flash

Image

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে

নয়াদিল্লি, ৫ ডিসেম্বর (হি.স.) : বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। রাশিয়ার অপরিশোধিত তেলের দাম বেঁধে দেওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। সোমবার সকালে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি প্রায় শূন্য দশমিক ৬ শতাংশ বেড়ে ৮৬ ডলার ছাড়িয়ে যায়।

পশ্চিমাদের বেঁধে দেওয়া রাশিয়ার তেলের দাম সোমবার থেকে কার্যকর হয়েছে। গেল শুক্রবার জি৭ রাশিয়ার তেলের দাম ৬০ ডলার বেঁধে দেওয়ায় একমত হয়। ইউক্রেন যুদ্ধ ইস্যুতে রাশিয়ার ওপর চাপ সৃষ্টির জন্যই এমন পদক্ষেপ। এমন পরিস্থিতিতেই বাড়ল তেলের দাম ।

তেল রফতানিকারী ২৩ দেশের জোট ওপেক প্লাস সপ্তাহান্তে বলেছে, উৎপাদন কমানোর নীতিতে তারা অটল থাকবে। জোটের দেশগুলো বিশ্ববাজারে ক্রুড তেল বিক্রি নিয়ে নিয়মিত বৈঠকে বসে। এর মধ্য রাশিয়াও রয়েছে।

রাশিয়া বিশ্বের দ্বিতীয় তেল রফতানিকারক দেশ। শনিবার দেশটি বলছে, বেঁধে দেওয়া দর মানবে না। এই বেঁধে দেওয়া দরে প্রয়োজনে তারা তেল বিক্রি করবে না।

ইউরোপের কাছে তেল ও গ্যাস বিক্রি রাশিয়ার বৈদেশিক মুদ্রার অন্যতম উৎস। রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেক্সান্ডার নোভাক পশ্চিমাদের এই পদক্ষেপকে হস্তক্ষেপ হিসেবে দেখছেন, যা মুক্তবাণিজ্য নীতির বিরোধী। এই পদক্ষেপের ফলে সরবরাহ সংকট বৈশ্বিক জ্বালানি বাজারকে অস্থিতিশীল করে তুলবে বলে মনে করছেন তিনি।

তিনি বলেন, আমরা সেসব দেশের কাছেই তেল ও পেট্রোলিয়াম বিক্রি করব, যারা বাজার শর্তে আমাদের সঙ্গে কাজ করবে।

Releated Posts

জয়পুরে বাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশুসহ মৃত ৪; আশঙ্কাজনক ৪ জন

জয়পুর, ৯ জুন (আইএএনএস): রাজস্থানের জয়পুরে একটি বাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এক শিশুসহ অন্তত চার জনের মৃত্যু হয়েছে।…

ByByNews Desk Jun 9, 2026

উত্তরপ্রদেশ ভোটের আগে শামলি ধর্মান্তরকরণ ইস্যু তুলছে বিজেপি, কারণ প্রকৃত নির্বাচনী ইস্যুর অভাব: কংগ্রেস

লখনউ, ৯ জুন (আইএএনএস): উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের আগে শামলির ধর্মান্তরকরণ বিতর্ককে বড় রাজনৈতিক ইস্যু হিসেবে তুলে ধরছে বিজেপি,…

ByByNews Desk Jun 9, 2026

২.৭৭ কোটি টাকা তোলাবাজির অভিযোগে গ্রেফতার যুব কংগ্রেস নেতা, ব্যবসায়ীকে ব্ল্যাকমেল করার অভিযোগ

মঙ্গলুরু, ৯ জুন (আইএএনএস): কর্নাটকের মঙ্গলুরুতে এক চাঞ্চল্যকর তোলাবাজির মামলায় যুব কংগ্রেসের এক পদাধিকারী এবং তাঁর এক সহযোগীকে…

ByByNews Desk Jun 9, 2026

জনগণনার প্রস্তুতিতে তামিলনাড়ু, ১.৪০ লক্ষ গণনাকারীকে প্রশিক্ষণ দেওয়া হবে

চেন্নাই, ৯ জুন (আইএএনএস): দেশব্যাপী জনগণনা কর্মসূচির প্রস্তুতি শুরু করেছে তামিলনাড়ু সরকার। আগামী ১ আগস্ট থেকে ৩০ আগস্ট…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top