News Flash

  • Home
  • প্রধান খবর
  • চাকরি দেওয়ার নামে মোটা টাকা প্রতারণা, হাওড়ায় ধৃত এক মহিলা-সহ ২
Image

চাকরি দেওয়ার নামে মোটা টাকা প্রতারণা, হাওড়ায় ধৃত এক মহিলা-সহ ২

হাওড়া, ৫ ডিসেম্বর (হি. স.) : দমকল বিভাগে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে হাওড়ায় গ্রেফতার হলেন এক মহিলা-সহ ২ জন।

পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম মিতা বন্দ্যোপাধ্যায় এবং শুভাশিস দে। সোমবার ভোরে তাঁদের কলকাতার নেতাজিনগর থেকে গ্রেফতার করেছে হাওড়ার ব্যাঁটরা থানার পুলিশ। বেশ কিছু দিন ধরে চাকরি দেওয়ার নামে অর্থ প্রতারণার অভিযোগ উঠছিল একটি চক্রের বিরুদ্ধে। এই দু’জনকে জেরা করে ওই চক্রের হদিস মিলতে পারে বলে আশাবাদী তদন্তকারীরা।

উলুবেড়িয়ার রাজাপুর এলাকার বাসিন্দা জনৈক গৌরাঙ্গ গায়েন স্থানীয় এক ব্যক্তির সূত্র মারফত দমকল বিভাগে চাকরির খবর পান। তাঁকে কলকাতায় আসতে বলা হয়েছিল। গৌরাঙ্গ পুলিশকে জানিয়েছেন, তিনি এক পরিচিতের মাধ্যমে কলকাতার নেতাজিনগর থানা এলাকার বাসিন্দা জনৈক শাশ্বত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেন। শাশ্বত নিজেকে দমকল বিভাগের প্রাক্তন কর্মী বলে পরিচয় দিয়েছিলেন। এটা বছর ছয় আগের ঘটনা। এর পর গৌরাঙ্গকে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে কয়েক দফায় মোটা অঙ্কের টাকা নেওয়া হয় বলে অভিযোগ।

২০১৮ সালে ব্যাঁটরা থানা এলাকার কদমতলা অঞ্চলে একটি অভিজাত রেস্তোরাঁয় গৌরাঙ্গকে আসতে বলা হয়। সেখানে তিনি এক ব্যক্তির হাতে নগদ ২ লক্ষ টাকা তুলে দেন। কিন্তু তার পরে না পেয়েছেন চাকরি, না পেয়েছেন ওই টাকা ফেরত। এর পর আইনের দ্বারস্থ হন গৌরাঙ্গ।

অভিযোগের ওই সূত্র ধরে সম্প্রতি ব্যাঁটরা থানার পুলিশ তদন্ত শুরু করে। তদন্তকারীরা জানতে পারেন ইতিমধ্যেই শাশ্বতের মৃত্যু হয়েছে। তবে এই প্রতারণাচক্রে যুক্ত দু’জনের খোঁজ পায় তারা।

Releated Posts

কার্গিল বিজয় দিবসে বীর শহিদদের প্রতি জাতির শ্রদ্ধা, সাহস-ত্যাগকে কুর্নিশ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী-সহ শীর্ষ নেতৃত্বের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): ২৭তম কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের জন্য আত্মোৎসর্গকারী বীর সেনানীদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন…

ByByNews Desk Jul 26, 2026

শিক্ষা ও প্রশাসনিক সংস্কারের ওপর জোর সোনম ওয়াংচুকের, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাকে গণতন্ত্রের জয় বলে মন্তব্য

গুরুগ্রাম, ২৫ জুলাই(আইএএনএস) : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষা ব্যবস্থা এবং প্রশাসনিক কাঠামোতে ব্যাপক সংস্কারের প্রয়োজনীয়তার…

ByBySandeep Biswas Jul 25, 2026

বিহার বন্‌ধে অশান্তি: পাটনায় পুলিশ-বিক্ষোভকারীদের সংঘর্ষ, রাজ্যজুড়ে জনজীবনে ব্যাঘাত

পাটনা, ২৫ জুলাই (আইএএনএস) : ছাত্র সংগঠনগুলির ডাকা বিহার বন্‌ধকে ঘিরে শনিবার পাটনায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। শহরের…

ByBySandeep Biswas Jul 25, 2026

বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য জমি অধিগ্রহণের বিরোধিতায় কৃষকদের পাশে বিজেপি, বিকল্প স্থান চাইলেন বি.ওয়াই. বিজয়েন্দ্র

বেঙ্গালুরু, ২৫ জুলাই (আইএএনএস): বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের জন্য কৃষিজমি অধিগ্রহণের প্রস্তাবের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের সমর্থন জানালেন…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top