News Flash

  • Home
  • দেশ
  • ময়নাগুড়িতে দুর্ঘটনার কবলে ডাম্পার, অল্পের জন্য প্রাণ রক্ষা চালকের
Image

ময়নাগুড়িতে দুর্ঘটনার কবলে ডাম্পার, অল্পের জন্য প্রাণ রক্ষা চালকের

ময়নাগুড়ি, ৫ ডিসেম্বর (হি.স.) : ময়নাগুড়ি ব্লকের উত্তর খাগড়াবাড়ি গ্রামের রেল গেট সংলগ্ন এলাকায় আন্ডারপাসে দুর্ঘটনার কবলে পড়ল একটি ডাম্পার। সোমবার সকাল এগারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে। অল্পের জন্য প্রাণে রক্ষা পায় ডাম্পারের চালক। ময়নাগুড়ি রামশাই গামী সড়ক সম্প্রসারণের কাজ চলছে পূর্ত দফতরের তরফে।

এদিন একটি ডাম্পার কন্যাবাড়ির দিক থেকে ময়নাগুড়ির দিকে আসার সময় রেলগেটের আন্ডারপাসের হাইট বারে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়, নিমেষের মধ্যে হাইটবার ভেঙে যায় এবং ডাম্পারটির ক্ষতিগ্রস্ত হয়। রাস্তা মাঝে ব্যাপক যানজট তৈরি হয়। খবর পেয়ে ময়নাগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। দুর্ঘটনাগ্রস্ত ডাম্পারটিকে সরাবার চেষ্টা চালায়। দীর্ঘ সময় পরে সেটিকে সরাতে সামর্থ হয়। এই রাস্তার দুই প্রান্ত দিয়ে কয়েকশো ছোটো বড় গাড়ি এবং কয়েক হাজার মানুষ যাতায়াত করে থাকে। ঘটনার পরেও ঝুঁকি নিয়ে ডাম্পারের গা ঘেষেই চলে দীর্ঘক্ষণ ধরে যাতায়াত। ময়নাগুড়ি থানার পুলিশ ডাম্পারটিকে আটক করেছে।

Releated Posts

ব্রিকসের নৈশভোজের মেনু নিয়ে রাহুলের পোস্টে বিজেপির ক্ষোভ, পাশে সমাজবাদী পার্টি

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস শীর্ষ সম্মেলনের নৈশভোজের মেনু নিয়ে কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর…

ByByNews Desk Sep 14, 2026

হায়দরাবাদে নাবালিকাকে মাদক খাইয়ে যৌন নির্যাতনের অভিযোগ, ৯ জন গ্রেফতার

হায়দরাবাদ, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): হায়দরাবাদের কাছে মেদচল-মালকাজগিরি জেলায় ১৬ বছরের এক নাবালিকাকে মাদক খাইয়ে অপহরণ করে তিন দিন…

ByByNews Desk Sep 14, 2026

হাবড়ায় ১৪ বছরের নাবালিকাকে মাদক খাইয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার দুই যুবক

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হাবড়া এলাকায় ১৪ বছরের এক নাবালিকাকে মাদক মেশানো পানীয় খাইয়ে ধর্ষণের…

ByByNews Desk Sep 14, 2026

দেশজুড়ে গণেশ চতুর্থীর উৎসব, মহারাষ্ট্রের মন্দির ও প্যান্ডেলে ভক্তদের ঢল

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহারাষ্ট্র-সহ দেশের বিভিন্ন প্রান্তে সোমবার মহা উৎসাহ, ধর্মীয় আবেগ ও ভক্তির সঙ্গে পালিত হচ্ছে…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top