News Flash

  • Home
  • দিনের খবর
  • মুম্বই বিমানবন্দরে আড়াই কোটি টাকার সোনা বাজেয়াপ্ত, তিন গ্রেফতার
Image

মুম্বই বিমানবন্দরে আড়াই কোটি টাকার সোনা বাজেয়াপ্ত, তিন গ্রেফতার

মুম্বই, ৫ ডিসেম্বর (হি.স.) : মুম্বই বিমানবন্দরে দুটি পৃথক শুল্ক বিভাগের দল মোট ৪৭১২ গ্রাম সোনা বাজেয়াপ্ত করেছে। এর মোট বাজার মূল্য প্রায় ২.৫ কোটি টাকা। এসব মামলায় তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে শুল্ক বিভাগের দল। এই তিন অভিযুক্তকে নিয়ে শুল্ক বিভাগের টিম তদন্ত চালাচ্ছে।

সোমবার শুল্ক দফতরের এক আধিকারিক জানিয়েছেন, মুম্বই বিমানবন্দরে সোনা নিয়ে অভিযুক্তদের আসার খবর পাওয়া যায়। এ কারণে মুম্বই বিমানবন্দরে শুল্ক দফতরের দল নজরদারি করে। প্রথম ক্ষেত্রে, বিশেষভাবে ডিজাইন করা অন্তর্বাসে লুকানো ১৮৭২ গ্রাম সোনা বাজেয়াপ্ত করে। আরেকটি ঘটনায় বিমানের টয়লেটে লুকিয়ে রাখা ২৮৪০ গ্রাম সোনা উদ্ধার করা হয়েছে। এ দুটি ঘটনায় শুল্ক বিভাগ মোট ৪৭১২ গ্রাম স্বর্ণ বাজেয়াপ্ত করেছে। এই সোনা চোরাচালান মামলায় মোট তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

Releated Posts

রাহুল গান্ধীর ‘ভগবান রাম’ মন্তব্য ঘিরে নতুন করে শুনানির নির্দেশ বারাণসী আদালতের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ভগবান রামকে নিয়ে করা কথিত…

ByByNews Desk Jun 10, 2026

খুনের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার

কলকাতা, ১০ জুন (আইএএনএস): খুনের চেষ্টা, শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে বুধবার গ্রেফতার করা হল কলকাতা পুরসভার (কেএমসি) তৃণমূল…

ByByNews Desk Jun 10, 2026

মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযানে বাধা, রাঁচিতে অনির্দিষ্টকালের অনশন শুরু ১৭ ঝাড়খণ্ড আন্দোলনকারীর

রাঁচি, ১০ জুন (আইএএনএস): পৃথক ঝাড়খণ্ড রাজ্য গঠনের আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বুধবার রাঁচিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে…

ByByNews Desk Jun 10, 2026

বেলডাঙা হিংসা মামলায় এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১০ জুন (আইএএনএস): চলতি বছরের জানুয়ারিতে মুর্শিদাবাদের বেলডাঙায় সংঘটিত হিংসা ও অশান্তির ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top