News Flash

  • Home
  • প্রধান খবর
  • গুজরাটে প্রথম দফার ভোট ১ ডিসেম্বর, ৮৯টি আসনে ৭৮৮ জন প্রার্থীর ভাগ্যপরীক্ষা
Image

গুজরাটে প্রথম দফার ভোট ১ ডিসেম্বর, ৮৯টি আসনে ৭৮৮ জন প্রার্থীর ভাগ্যপরীক্ষা

আহমেদাবাদ, ৩০ নভেম্বর (হি.স.): গুজরাটে প্রথম দফার বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ ১ ডিসেম্বর, বৃহস্পতিবার। সৌরাষ্ট্র, কচ্ছ ও দক্ষিণ গুজরাটের ৬৮টি আসনে হবে ভোটগ্রহণ, এই দফায় ভাগ্যপরীক্ষা হবে মোট ৭৮৮ জন প্রার্থীর। ৭৮৮ জনের মধ্যে ৭১৮ জন পুরুষ ও ৭০ জন মহিলা প্রার্থী। প্রথম দফায় গুজরাটের মোট ১৯টি জেলায় হবে ভোটগ্রহণ। মোট ভোটারের সংখ্যা ২,৩৯,৭৬,৭৬০ জন, তাঁদের মধ্যে পুরুষ ১,২৪,৩৩,৩৬২ জন, মহিলা ১,১৫,৪২,৮১১ ও তৃতীয় লিঙ্গের ৪৯৭ জন। নির্বাচন যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তাই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে সমস্ত বুথে।

গুজরাট বিধানসভা নির্বাচনে লড়াই মূলত বিজেপি ও কংগ্রেসের মধ্যে। পিছিয়ে নেই আম আদমি পার্টিও। ৮৯টি আসনেই প্রার্থী দিয়েছে বিজেপি ও কংগ্রেস, আম আদমি পার্টি প্রার্থী দিয়েছে ৮৮টি আসনে। প্রথম দফায় হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছেন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল, আপ-এর মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ইসুদান গাধভি, বিজেপি প্রার্থী হার্দিক প্যাটেল, অল্পেশ ঠাকুর, গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংভি, ক্রিকেটার রবীন্দ্র জাদেজার স্ত্রী রাভিবা জাদেজা প্রমুখ।
গুজরাটে দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হবে ৫ ডিসেম্বর, ওই দিন মোট ১৮২টি আসনের মধ্যে বাকি ৯৩টি আসনে ভোটগ্রহণ হবে। ফল ঘোষণা হবে ৮ ডিসেম্বর।

Releated Posts

জটিল আন্তর্জাতিক পরিস্থিতিতে পরিবর্তনশীল গতিশীলতার সঙ্গে ভারতকে বারবার নিজেদের কৌশল প্রয়োগ ও পুনর্মূল্যায়ন করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বৃহত্তর স্বার্থ, বেশি আন্তর্জাতিক সম্পৃক্ততা এবং আরও বেশি সংখ্যক অংশীদার নিয়ে ভারত এখন আরও…

ByByNews Desk Sep 15, 2026

ব্রিকসে ভারতের সাফল্য দেখুন, বুঝুন কী অর্জন করেছে ভারত: মোদির নেতৃত্বের প্রশংসায় উরুগুয়ের বিদেশমন্ত্রী

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের নেতৃত্ব এবং সফলভাবে শীর্ষ সম্মেলন আয়োজনের জন্য ভারতের প্রশংসা করেছেন উরুগুয়ের বিদেশমন্ত্রী মারিও…

ByByNews Desk Sep 15, 2026

বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়েছে মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা গোটা বিশ্বে প্রতিধ্বনিত হয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top