News Flash

  • Home
  • দিনের খবর
  • দিল্লির হাওয়া ফের খারাপ, শীতের মধ্যেও বাতাসের গুণগতমান বেড়ে পৌঁছল ৩৩২-এ
Image

দিল্লির হাওয়া ফের খারাপ, শীতের মধ্যেও বাতাসের গুণগতমান বেড়ে পৌঁছল ৩৩২-এ

নয়াদিল্লি, ৩০ নভেম্বর (হি.স.): রাজধানী দিল্লির হাওয়া ফের খারাপ। দিল্লিতে বাতাসের গুণগতমান বুধবারও খুব খারাপের পর্যায়ের পৌঁছে গিয়েছে। বুধবার সকালে দিল্লির বাতাসের এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ৩৩২, যা খুব খারাপ পর্যায়ের মধ্যেই পড়ে। দূষণের কারণে এদিন সকালে ধোঁয়াশার চাদরে ঢাকা ছিল দিল্লির সর্বত্রই। অক্ষরধাম, বারাপুল্লাহ সেতু, লোধি রোড সর্বত্রই ধোঁয়াশার চাদরে ঢাকা ছিল।

এদিকে, দূষণের মধ্যেও দিল্লিতে তাপমাত্রার পারদ এখন নীচের দিকেই। দিল্লিতে এখন ঠাণ্ডা জাঁকিয়ে পড়েছে, যদিও ঠাণ্ডার মধ্যেই দূষণ নাজেহাল করে তুলছে দিল্লিবাসীকে। দিল্লির পাশাপাশি সংলগ্ন হরিয়ানা, পঞ্জাবেও এখন জাঁকিয়ে ঠাণ্ডা পড়েছে। শীতে কাঁপছে উত্তর প্রদেশ, রাজস্থানও। উত্তর ভারত জুড়ে দিন-দিন বাড়ছে ঠাণ্ডা। এদিকে, দিল্লিতে বুধবার আগের দিনের তুলনায় বেড়েছে তাপমাত্রার পারদ, এদিন দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top