News Flash

  • Home
  • দেশ
  • পঞ্জাবে পাকিস্তান সীমান্তে গুলি করে ড্রোন নামাল বিএসএফ
Image

পঞ্জাবে পাকিস্তান সীমান্তে গুলি করে ড্রোন নামাল বিএসএফ

অমৃতসর (পঞ্জাব), ২৯ নভেম্বর (হি.স.) : পাকিস্তানের দিক থেকে উড়ে আসা একটি ড্রোন গুলি করে নামাল বিএসএফ ৷ মঙ্গলবার পঞ্জাবের অমৃতসর জেলার চাহারপুর গ্রামে আন্তর্জাতিক সীমান্ত বরাবর এই ঘটনাটি ঘটেছে ৷ সঙ্গে ওই এলাকা ঘিরে ফেলেন বিএসএফ জওয়ানরা ৷ ঘটনাস্থলে যায় পুলিশ ৷ শুরু হয় তল্লাশি অভিযান ৷

ওই তল্লাশি অভিযানে সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা একটি হেক্সাকপ্টার উদ্ধার করেছে৷ স্থানীয় একটি চাষের খেতে সেটি পড়েছিল ৷ যা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছিল ৷ এর সঙ্গে সাদা রংয়ের পলিথিনে কিছু জড়ানো ছিল ৷ সেটি কী তা আপাতত খতিয়ে দেখার কাজ চলছে।

এর আগেও একাধিকবার এই ধরনের ঘটনা ঘটেছে। চলতি মাসের ৪ তারিখ রাতে পাকিস্তান সীমান্তে একটি ড্রোন গুলি করে নামায় বিএসএফ ৷ ঘটনাটি ঘটে পঞ্জাবের ফিরোজপুর জেলায়। পাকিস্তানের দিক থেকে ড্রোনটি ভারতীয় আকাশসীমায় ঢুকে পড়েছিল।

গোয়েন্দা সূত্রে খবর, বিভিন্ন কারণে ড্রোনের ব্যবহার করা হয় পাকিস্তানের দিক থেকে। কখনও গোয়েন্দাগিরির জন্য পাঠানো হয় ৷ আবার কখনও অস্ত্র, বিস্ফোরক পাঠাতে ব্যবহার করা হয় ড্রোন। এমনকী মাদক পাচারেও ব্যবহার করা হচ্ছে।

Releated Posts

ভারতের সভ্যতা, বেদ ও ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মধ্যস্থতা: প্রধান বিচারপতি সূর্য কান্ত

জয়পুর, ১ অগস্ট (আইএএনএস): পারস্পরিক আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর সংস্কৃতি ভারতের সভ্যতা, বেদ, প্রাচীন ইতিহাস এবং কৌটিল্য থেকে…

ByByNews Desk Aug 1, 2026

লস্করের পুরনো কৌশলে ফের কাশ্মীরে হামলার আশঙ্কা, নিশানায় সাধারণ মানুষ: গোয়েন্দাদের দাবি

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে গত ১০ দিনের মধ্যে অনন্তনাগ ও কুলগামে পরপর দুটি জঙ্গি হামলার…

ByByNews Desk Aug 1, 2026

‘জীবনে ভুল এড়াতে লোকমান্য তিলকের ‘গীতা রহস্য’ পড়ুন’, যুব সমাজের প্রতি আহ্বান অমিত শাহের

পুনে, ১ আগস্ট (আইএএনএস): জীবনে ভুল এড়াতে যুব সমাজকে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত গ্রন্থ ‘গীতা রহস্য’ পড়ার…

ByByNews Desk Aug 1, 2026

কুলগাম জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা ওমর আবদুল্লার

শ্রীনগর, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় নিহত দুই শ্রমিকের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top